ঢাকা ০২:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লগআউট নির্মাতা প্রতিষ্ঠানের স্টুডিও অফিসের আনুষ্ঠানিক যাত্রার শুভ উদ্বোধন পঞ্চগড়ে পুলিশের মাথা ফাটিয়ে পালালো গরু চোর কুমিল্লার মুরাদনগরে মা–মেয়ের বিষপানে আত্মহত্যা নারায়ণগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি সিরাজদিখানে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে মানহানির মামলার প্রতিবাদে মানববন্ধন যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে অফিস সহকারীর স্ত্রীকে মারধরের অভিযোগ আড়াইহাজা‌রে মাদক সেবনে যুবকের ১৫ দিনের কারাদণ্ড পাবনায় জ্বালানি সংকটঃ সরবরাহ বাড়লেও পাম্পে হাহাকার, নেপথ্যে কী? নওগাঁয় স্কুলছাত্রীকে ইভটিজিং: যুবক গ্রেফতার

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক :

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। পাশাপাশি মামলা তদন্তের গুণগতমান বাড়ানোর জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে এ নির্দেশনা প্রদান করেন।

আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সভায় অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম জানুয়ারি ২০২৩ মাসে দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি যেমন-ডাকাতি, দস্যুতা, চুরি, সিঁধেল চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার ইত্যাদি মামলা সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন।

আইজিপি বলেন, ‘বর্তমানে অপরাধের ধরণ ও প্রকৃতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। বহুমাত্রিক অপরাধ প্রতিরোধে পুলিশকে সচেষ্ট থাকতে হবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অপরাধ দমনে আরও তৎপর হতে হবে।’ কিশোর অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন আইজিপি।

পুলিশ প্রধান বলেন, ‘আইনশৃঙ্খলাজনিত যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশকে সতর্ক থাকতে হবে। মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশ পুলিশ অঙ্গীকারবদ্ধ।’ তিনি মাদকের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

লগআউট নির্মাতা প্রতিষ্ঠানের স্টুডিও অফিসের আনুষ্ঠানিক যাত্রার শুভ উদ্বোধন

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

আপডেট টাইম : ০৬:৫২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০