ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জিসিসির মাসব্যাপী ‘ভোটের গাড়ি, প্রচারণায় তোড়জোড় জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লক্ষ ৯৭ হাজার ১১৭ জন দায়িত্ব পালন করবে- স্বরাষ্ট্র উপদেষ্টা টঙ্গীবাড়ীতে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগের চেষ্টা: অল্পের জন্য রক্ষা পেল ৭ বসতঘর সিরাজদিখানে ৫ বছরের শিশুসন্তান সহ মা কে জবাই করে হত্যা, স্বামীসহ দুইজন পলাতক রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ ভোটের মাঠে টিকছেন ২২৬৭ প্রার্থী ১২৫ কোটি টাকা মূল্যের ১১৮.৬ কেজি ওজনের বিরল কষ্টি পাথরের মূর্তি উদ্ধার গ্রেপ্তার-১  মির্জাগঞ্জে সরকারি কর্ম দিবসে যুব উন্নয়ন কার্যালয়ে ঝুলছে তালা জনতা হ্যাঁ ভোট, জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে- স্থানীয় সরকার উপদেষ্টা জিসিসির ড্রাইভার-মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল পদে লিখিত পরীক্ষা সম্পন্ন

চলন্ত ট্রেনের নিচে আটকা পড়েও বেঁচে গেল কিশোর (ভিডিও)

অনলাইন ডেস্ক :

রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় একটি মালবাহী ট্রেনের নিচে পড়ে প্রাণে বেঁচে গিয়েছে এক কিশোর। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কাঁধে ব্যাগ নিয়ে এক কিশোর রেললাইনের মাঝে শুয়ে আছে। তখন রেললাইনের ওপর দিয়ে চলছে ট্রেন। ওই কিশোর একটু পরপর মাথা তুলে দেখার চেষ্টা করছে, ট্রেনের শেষ বগিটি তাকে অতিক্রম করল কি না।

এ সময় বাইরে থেকে লোকজন তাকে নির্দেশনা দিচ্ছেন- একটুও না নড়তে। এভাবে মিনিট দেড়েক পর ট্রেন থামলে সেখান থেকে বেরিয়ে আসে সে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। ওই ঘটনায় কোনো হতাহত নাই। আপনারা জানেন ট্রেন অনেক বড় একটা জিনিস। সেটা হঠাৎ থামানো যায় না। তবে ওই ওই কিশোরের অনেক সাহস ছিল।’

স্কুল ব্যাগের সাথে ধাক্কা লেগে রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে এক ছাত্র রেললাইনের নিচে চলে যায়। এমন সময় ট্রেন চলে আসায় সে লাইনের মাঝে শুয়ে পড়ে এবং তাকে নীচে নড়াচড়া করতে মানা করা হয়। আল্লাহর রহমতে সে লাইনের মাঝামাঝি থাকায় কোন বিপদ হয়নি। ট্রেন থামার পর আল্লাহর রহমতে তাকে সুস্থ ভাবে ট্রেনের নীচ থেকে বের করা হয়।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জিসিসির মাসব্যাপী ‘ভোটের গাড়ি, প্রচারণায় তোড়জোড়

চলন্ত ট্রেনের নিচে আটকা পড়েও বেঁচে গেল কিশোর (ভিডিও)

আপডেট টাইম : ০৬:৪৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩