ঢাকা ০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফ্যাসিষ্টের সহযোগীরা এখন প্রাণিসম্পদ অধিদপ্তরের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক! মাদক ব্যবসায়ী ধরাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ আটক ৮ মাগুরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু বক্কার সিদ্দিকীর পেটে উন্নয়ন প্রকল্পের ৫০ কোটি টাকা! ঝিনাইদহ পুলিশের অভিযানে চোর চক্রের তিন সদস্য দুইটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত বিসিক এর প্রধান কার্যালয়ে দুদকের টিম: সিংহভাগ অভিযোগ পিডি হাফিজুর রহমানের বিরুদ্ধে! রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বান্দরবান রুমায় ব্যবসায়ী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ গাছা ভূমি অফিসের হর্তাকর্তা কে এই দালাল জহির? মুরাদনগরে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান: ২ প্রতিষ্ঠানকে জরিমানা, একটির কার্যক্রম বন্ধ

ভাঙ্গায় রহস্যজনক এক যুবকের লাশ উদ্ধার 

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা :
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাররা গ্রাম থেকে রহস্যজনক এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভাংগা থানা পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ওই গ্রামের বাইজিদ কাজির পুকুরপাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার করেন। নিহত যুবকের নাম-সাজ্জাতুল ইসলাম সাগর(১৯) পিতা-ইদ্রিস আলী, বাড়ী ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা বাজার এলাকার জাটিয়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়,শনিবার আনুমানিক দুপর দুইটার পরে ঘটনস্থলে ওই যুবক আকাশমনি গাছের সঙ্গে  গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে থাকে।  স্থানীয়রা বিকেল পাঁচটার দিকে যুবককে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত অবস্থায় তার লাশ উদ্ধার করেন। যুবকের ফুলপ্যান্ট পরিহিত পকেট থেকে একটি মানি ব্যাগ জব্দ করেন। মানিব্যাগের ভিতরে একটি ভোটার আইডি কার্ড দেখে নাম ঠিকানা সনাক্ত করেন।
এ ঘটনায়, তদন্তকারী অফিসার পুলিশের উপ-পরিদর্শক  (এসআই) তাহসিন জানান,  ময়মনসিংহের যুবক শত শত কিলোমিটার দূর থেকে এখানে এসে কি ভাবে ঘটল সেই রহস্য  এখনও জানা যায়নি। তবে প্রাথমিক ধারণা মতে যুবক আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে। আমরা যুবকের মরদেহ সুরতহাল করে মর্গে প্রেরণ করেছি। রিপোর্ট পেয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 তবে স্থানীয়রা,ধারণা করেছেন সম্ভবত যুবকটি কোন নারীর খপ্পরে পড়ে এমন ঘটনা ঘটাতে পারে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ফ্যাসিষ্টের সহযোগীরা এখন প্রাণিসম্পদ অধিদপ্তরের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক!

ভাঙ্গায় রহস্যজনক এক যুবকের লাশ উদ্ধার 

আপডেট টাইম : ০৫:৪২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩