ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জিসিসির মাসব্যাপী ‘ভোটের গাড়ি, প্রচারণায় তোড়জোড় জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লক্ষ ৯৭ হাজার ১১৭ জন দায়িত্ব পালন করবে- স্বরাষ্ট্র উপদেষ্টা টঙ্গীবাড়ীতে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগের চেষ্টা: অল্পের জন্য রক্ষা পেল ৭ বসতঘর সিরাজদিখানে ৫ বছরের শিশুসন্তান সহ মা কে জবাই করে হত্যা, স্বামীসহ দুইজন পলাতক রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ ভোটের মাঠে টিকছেন ২২৬৭ প্রার্থী ১২৫ কোটি টাকা মূল্যের ১১৮.৬ কেজি ওজনের বিরল কষ্টি পাথরের মূর্তি উদ্ধার গ্রেপ্তার-১  মির্জাগঞ্জে সরকারি কর্ম দিবসে যুব উন্নয়ন কার্যালয়ে ঝুলছে তালা জনতা হ্যাঁ ভোট, জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে- স্থানীয় সরকার উপদেষ্টা জিসিসির ড্রাইভার-মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল পদে লিখিত পরীক্ষা সম্পন্ন

মেয়ে থেকে ছেলে হওয়ার ঘটনায় চাঞ্চল্যকর সৃষ্টি

গাইবান্ধা জেলা প্রতিনিধি :

এক ছাত্রী মেয়ে থেকে ছেলেতে রুপান্তিত হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। গাইবান্ধার সাঘাটা উপজেলার ঝাড়াবর্ষা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সুমনা। হঠাৎ তার শরীরে পরিবর্তন লক্ষ্য করা যায়। একপর্যায়ে ছেলেতে রূপান্তরিত হয় মেয়েটি। ঘটনা জানাজানি হলে,সুমনাকে একনজর দেখতে মানুষ তার বাড়িতে ভিড় করছে। এ ঘটনায় খুশি সুমনার বাবা- মা। কারণ এ দ¤পতির কোনো ছেলে ছিল না। সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ঝাড়াবর্ষা গ্রামে সুমনার বাড়িতে ভিড় করছে শত শত উৎসুক নারী-পুরুষ। সুমনার দাদি দৌলতন নেছা বলেন, ২৩ মে গত মঙ্গলবার হঠাৎ সুমনা তার শারীরিক পরিবর্তনের কথা তাকে জানায়। সেদিন সে স্কুলেও যায়নি। বিষয়টি কয়েক দিন গোপন থাকলেও শনিবার জানাজানি হলে বাড়িতে মানুষ ভিড় করছে। সুমনার মা লাভলী বেগম বলেন, তিন মেয়ের মধ্যে সুমনা সবার বড়। তার দাদির কাছ থেকে লিঙ্গ পরিবর্তনের বিষয়টি জানতে পেরে প্রথমে বিশ্বাস করিনি। পরে বিশ্বাস করতে বাধ্য হই। সুমনার বাবা সাইদুর রহমান বলেন, মেয়ে ছেলেতে রূপান্তরিত হয়েছে। এটা সৃষ্টিকর্তার ইচ্ছা, তার কুদরত। এতে আমি খুশি। কারণ আমাদের ছেলে ছিল না। আল্লাহ এক মেয়েকে ছেলে বানিয়ে দিয়েছেন। ছেলে হলেও সুমনার নাম কিংবা পোশাক-পরিচ্ছদে এখনও পরিবর্তন হয়নি। সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুজ্জামান বলেন, ছেলে থেকে মেয়ে আবার মেয়ে থেকে ছেলে রূপান্তরিত হওয়ার ঘটনা ঘটে থাকে। এটা সাধারণত হরমোনজনিত পরিবর্তনের কারণে ঘটে থাকে। সুমনার ক্ষেত্রে সে ধরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জিসিসির মাসব্যাপী ‘ভোটের গাড়ি, প্রচারণায় তোড়জোড়

মেয়ে থেকে ছেলে হওয়ার ঘটনায় চাঞ্চল্যকর সৃষ্টি

আপডেট টাইম : ০৮:৩৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩