ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঘটনা এক, ব্যাখ্যা ভিন্ন: শরীয়তপুরে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু সাংগ্রাই উৎসব কুমিল্লার মুরাদনগরে কৃষক মাওলা হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন প্রাণের উৎসব বৈসাবিকে ঘিরে বিশ্বশান্তি কামনায় আনন্দে ভাসছে পাহাড় সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় মাছ ‘পাঙ্গাশ’ মাদ্রাসা শিক্ষার্থী রিফাতের সরলতায় মুগ্ধ নেটিজেনরা

জামালগঞ্জ থেকে :

বাংলাদেশের জাতীয় মাছের নাম ‘পাঙ্গাশ’ কিংবা ইংরেজি সাত দিনের নাম ভুল উচ্চারণ করে সম্প্রতি আলোচনায় এসেছেন সুনামগঞ্জের জামালগঞ্জের একটি মাদ্রাসার শিশু শিক্ষার্থী রিফাত। তার সরলতা এবং আত্মবিশ্বাসের কারণে তাকে নিয়ে আলোচনায় মাতে নেটিজেনরা। আলোচনা-সমালোচনা থাকলেও তার সরলতা নজর কেড়েছে সবার।

জামালগঞ্জের স্থানীয় লম্বাবাঁক পশ্চিমপাড়া আব্দুস সোবহান তালুকদার ও লালমিয়া তালুকদার নূরানীয়া মাদ্রাসায় শিশু শ্রেণির শিক্ষার্থী রিফাতের সরলতায় মুগ্ধ হয়ে মাদ্রাসায় পাঠদান-কালে তা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন তার শিক্ষক আব্দুল কুদ্দুস। এরপরই তা ছড়িয়ে পড়ে ইন্টারনেটের বিস্তৃত দুনিয়ায়। এ নিয়ে এখন আলোচনায় ২০২১ সালে যাত্রা করা মাদ্রাসাটি; এখানে রিফাতকে দেখতে ও তার সাথে ছবি তুলতে নিয়মিত আসছেন আশ-পাশের মানুষরা।

রিফাতের বাড়ি জামালগঞ্জের বেহেলি ইউনিয়নের ইসলামপুর গ্রামে। তার বাবা মো. মহিবুর রহমান একটি মুদি দোকান কাজ করে জীবিকা নির্বাহ করেন। তবে, রিফাত পড়াশোনা করার জন্য থাকেন তার নানা বাড়িতে। শুরুতে নানা ভুল উত্তর দিলে এখন শিশু শ্রেণির শিক্ষার্থী রিফাত জানেন বাংলাদেশের জাতীয় মাছ ‘ইলিশ’ এবং ইংরেজি সাত দিনের নাম। শিক্ষার্থী হিসেবে সে খুবই ভালো; কোনো কিছু জিজ্ঞাসা করলে তা সঠিক বা ভুল হোক উত্তর দেবার চেষ্টা করে রিফাত—বলছেন রিফাতের শিক্ষক।

রিফাতের নানা জানান, তার নাতি রিফাত লেখাপড়ায় খুবই ভালো। তার পড়াশোনায় আগ্রহ রয়েছে জানিয়ে তিনি বলেন, সে পড়াশোনা করে আলেম-ওলামা হবে; আমি মরলে আমার জন্য দোয়া করবে।

রিফাতের শিক্ষক আব্দুল কুদ্দুস জানান, রিফাতকে কোনো কিছু জিজ্ঞেস করলে সে তার জবাব দেওয়ার চেষ্টা করে। তার শেখায় রয়েছে আগ্রহ রয়েছে এবং তাকে কোনো কিছু একবার শিখিয়ে দিলে তা রিফাত মনে রাখতে পারে। আমি তাকে প্রশ্ন করার পর তার ভুল উত্তর শোনার পড়ার আমার আগ্রহ থেকেই তাকে আরও প্রশ্ন করি। কোনো উদ্দেশ্য নিয়ে নয় বরং তার আগ্রহ থেকেই তার এসব কাজের চিত্র-ধারণ—যুক্ত করেন রিফাতের শিক্ষক।

রিফাতের প্রশংসা করে তার শিক্ষক ক্বারি আব্দুল কুদ্দুস বলছেন, তার যথেষ্ট মেধা রয়েছে; আশা করা যায় সে অনেক বড় একজন আলেম হবে।

সুরমা পাড়ের পাঁচ বছর বয়সী শিক্ষার্থী রিফাত বড় হয়ে হয়ে কি হবেন—এমন প্রশ্নে তার সরল জবাব হুজুর, মৌলানা (মাওলানা বা আলেম) এবং পুলিশ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

জাতীয় মাছ ‘পাঙ্গাশ’ মাদ্রাসা শিক্ষার্থী রিফাতের সরলতায় মুগ্ধ নেটিজেনরা

আপডেট টাইম : ০৮:০৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩