ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শ্রীকাইলে ৫ নম্বর কূপ উদ্বোধন, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জমি দিয়ে নিয়োগ পেলেও স্কুল থেকে বিতাড়িত দুই বোন রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান মহম্মদপুরে ফসল তোলা নিয়ে মা-ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ! মোহনা টিভির অফিস দখলে রেখেছেন এম এ মালেক! মহম্মদপুরে সড়ক সংস্কারে বিটুমিন কম দেওয়ার অভিযোগ, হাত দিলেই উঠে যাচ্ছে পিজ ঢালাই- এলাকাবাসীর ক্ষোভ রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ মহম্মদপুরে ভিজিএফের চালে ৪০% রাজনৈতিক ভাগের অভিযোগ নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলায় তারাবো পৌরসভায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল, শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে জিইউজে’র মতবিনিময়

রেজাউল করিম:
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জননেতা এড. আজমত উল্লা খানের সাথে বুধবার দুপুরে গাজীপুর সাংবাদিক ইউনিয়ন (জিইউজে)’র নেতৃবৃন্দ শুভেচ্ছাসহ  মতবিনিময় করেছেন। ওই সময় তিনি গাজীপুরের উন্নয়নে সাংবাদিকসহ সকল মহলের সহযোগিতা চেয়েছেন।
মতবিনিময়কালে আজমত উল্লা খান বলেন- আমরা একটি পরিকল্পিত নগরী গড়ে তোলার লক্ষ্যে কাজ করবো। এখানে নকশা বহি:র্ভূত অবৈধভাবে গড়ে উঠা বাড়ি-ঘর চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন ঘর-বাড়ি চিহ্নিত করে
ঘর-বাড়ির মালিকদেরকে নোটিশ প্রদান করা হচ্ছে।
তিনি আরো বলেন- গাজীপুর সিটির প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে কবরস্থান ও ২/৩ ওয়ার্ড মিলে এলাকা ভিত্তিক শ্মশান নির্মাণসহ পার্ক নির্মাণের উদ্যোগ নেয়া হচ্ছে। এছাড়া সরকারি ও বেসরকারি পুকুরের শ্রী-বৃদ্ধি করে মানুষের ব্যবহারযোগ্য করা হবে।
তিনি আরো বলেন- শহরকে সুন্দর করতে হলে, হয়তো আমাকে কঠোর হতে হবে। তাতে অনেকে অনেক আলোচনা-সমালোচনা করবেন। কিন্তু শহরের স্বার্থে মানুষের কল্যাণে আমাকে কাজ করতেই হবে।
আজমত উল্লা খান বলেন- গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ কারো প্রতিপক্ষ নয়। এটি সকলের সাথে সমন্বয় করে কাজ করবে। তবে আমাদের জনবল ও বাজেট তেমন নেই। রাজউক’র সহযোগিতা নিয়েই কাজ চলছে। দ্রুত সকল সমস্যার সমাধান হবে।
গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ইত্তেফাকের সিনিয়র সাব-এডিটর মোঃ আল মামুন,  গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম.এ সালাম শান্ত, সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন, ইত্তেফাকের গাজীপুর প্রতিনিধি মোঃ মুজিবুর রহমান প্রমুখ।
তা ছাড়াও মতবিনিময সভায় বক্তব্য রাখেন- গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সচিব মোস্তাফিজুর রহমান।
অপরদিকে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- গাজীপুর সাংবাদিক ইউনিয়নের  কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়াসহ কালীগঞ্জ ইউনিট চিফ আব্দুল গাফ্ফার ও ডেপুটি চিফ মোঃ খোরশেদ আলম, কালিয়াকৈর ইউনিট চিফ মোঃ মাসুদ রানা, জিএমপি সদর থানা ডেপুটি চিফ শেখ মোঃ রাশেদ উল হোসেন কমল, জিএমপি বাসন থানা ইউনিট চিফ মোঃ জাহাঙ্গীর আলমসহ সাংবাদিক ইউনিয়নের সদস্য যথাক্রমে মাহবুবুর রহমান, মোঃ রেজাউল করিম, কাজী শাকিল, মুন্নি খানম ও কালীগঞ্জের মোঃ মজিবুর রহমান প্রমুখ।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে জিইউজে’র মতবিনিময়

আপডেট টাইম : ০৬:৪১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩