ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পাবনায় জ্বালানি সংকটঃ সরবরাহ বাড়লেও পাম্পে হাহাকার, নেপথ্যে কী? নওগাঁয় স্কুলছাত্রীকে ইভটিজিং: যুবক গ্রেফতার নারায়ণগঞ্জে দুই থানার ওসি প্রত্যাহার সিজার অপারেশনের পর প্রসূতির মৃত্যু, নবীনগর আহামেদ ক্লিনিক হাসপাতালে ভাঙচুর বান্দরবানের পর্যটন শিল্পের উন্নয়ন তরান্বিত করা হবে: নবাগত জেলা প্রশাসক গাজীপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী নদীতে অবৈধভাবে মাছ ধরার সময় পুলিশের অভিযান, সেলো মেশিন উদ্ধার বর্ণিল আয়োজনে পর্দা উঠল শরীয়তপুর প্রিমিয়ার লীগ মির্জাগঞ্জে যুবকের কাছে চাঁদা দাবী: না পেয়ে এসিড নিক্ষেপ, বিএনপি ও যুবলীগ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে থানায় মামলা নওগাঁয় পূর্ব শত্রুতার জেরে ভাবিকে পেটালেন দেবর: থানায় অভিযোগ

যুক্তরাষ্ট্রে তোপের মুখে শামীম ওসমান (ভিডিও)

খবর বাংলাদেশ :

মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে পড়লেন আওয়ামী লীগ নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম। আজ বৃহস্পতিবার এ ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে।

ভিডিওতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের রাস্তায় কালো রঙের একটি গাড়ি থেকে নামছেন শামীম ওসমান। এ সময় তাকে দেখে কয়েকজন বাংলাদেশি ‘ভুয়া’, ‘ভুয়া’, ‘ভুয়া’ বলে প্রভৃতি স্লোগান শোনা যায়।

পরে গাড়ি থেকে নেমে স্লোগান দেওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলেন শামীম ওসমান। এসময় স্লোগান দেওয়া ব্যক্তিদের সঙ্গে শামীম ওসমান ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।

স্লোগান দেওয়া এক ব্যক্তিতে শামীম ওসমান বলেন, ‘মনে রাইখ, আমার নাম শামীম ওসমান।’ জবাবে ওই ব্যক্তি বলেন, ‘ওইটা জানি, আপনারে চিনি।’

এরপর আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘তুমি আমেরিকায় থেকে মনে কইরো না আমেরিকার সব তোমার। তুমি আমেরিকা যখন চিনো না, তোমার ফোর্স যে পর্যন্ত নাই, তার চেয়ে হাজার গুণে ফোর্স কিন্তু আমার আছে।’ জবাবে ওই ব্যক্তি বলেন, ‘ওগুলো সব মানি, বিশ্বাস করি।’

এরপর শামীম ওসমানকে বারবার বলতে শোনা যায়, ‘কথা শেষ’। এরপরও ওই ব্যক্তি কথা বলতে থাকলে নারায়ণগঞ্জ-৪ আসনের এ সংসদ সদস্য বলেন, ‘তুমি খুশি হইছ?’। জবাবে ওই ব্যক্তি বলেন, ‘জ্বি, খুশি হইছি।’ এরপর শামীম ওসমান বলেন, ‘তুমি খুশি হইছ, আমিও খুশি হইছি। আমি খুশি হইছি এই কারণে যে তোমার বাবা-মা তোমাকে প্রোপার শিক্ষা দেয় নাই।’

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পাবনায় জ্বালানি সংকটঃ সরবরাহ বাড়লেও পাম্পে হাহাকার, নেপথ্যে কী?

যুক্তরাষ্ট্রে তোপের মুখে শামীম ওসমান (ভিডিও)

আপডেট টাইম : ০৪:৫৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩