ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-১৬ আসন: মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের সুন্দর আগামীর জন্য গণভোটে “হ্যাঁ” ভোটের বিকল্প নাই- ধর্ম উপদেষ্টা বাজার ফান্ড প্লটের লিজ ৯৯ বছরে উন্নীতসহ দাবিতে বান্দরবানে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষার্থীশূন্য নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি বরাদ্দ নিয়ে চাঞ্চল্য ইটভাটায় অভিযানে বাধার মুখে প্রশাসন, মামলার প্রস্তুতি জিসিসির মাসব্যাপী ‘ভোটের গাড়ি, প্রচারণায় তোড়জোড় জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লক্ষ ৯৭ হাজার ১১৭ জন দায়িত্ব পালন করবে- স্বরাষ্ট্র উপদেষ্টা টঙ্গীবাড়ীতে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগের চেষ্টা: অল্পের জন্য রক্ষা পেল ৭ বসতঘর সিরাজদিখানে ৫ বছরের শিশুসন্তান সহ মা কে জবাই করে হত্যা, স্বামীসহ দুইজন পলাতক রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ

হিরো আলমকে মেরে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকি

স্টাফ রিপোর্টার :

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে সাত দিনের মধ্যে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় হিরো আলম হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন বলেন, অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে ফোন করে হিরো আলমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি জিডি করেছেন। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

হিরো আলম জিডিতে লিখেছেন, সোমবার রাতে তার মোবাইল নম্বরে অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন আসে। এরপর তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ দেখে নেওয়ার জন্য হুমকি প্রদান করা হয়। তিনি তাকে গালিগালাজ করতে নিষেধ করলে আগামী সাত দিনের মধ্যে তাকে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকি প্রদান করে। এতে হিরো আলম শঙ্কিত হন। এজন্য তিনি ভবিষতের নিরাপত্তার স্বার্থে থানায় জিডি করেছেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ঢাকা-১৬ আসন: মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের

হিরো আলমকে মেরে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকি

আপডেট টাইম : ০৯:০৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩