ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পাবনায় জ্বালানি সংকটঃ সরবরাহ বাড়লেও পাম্পে হাহাকার, নেপথ্যে কী? নওগাঁয় স্কুলছাত্রীকে ইভটিজিং: যুবক গ্রেফতার নারায়ণগঞ্জে দুই থানার ওসি প্রত্যাহার সিজার অপারেশনের পর প্রসূতির মৃত্যু, নবীনগর আহামেদ ক্লিনিক হাসপাতালে ভাঙচুর বান্দরবানের পর্যটন শিল্পের উন্নয়ন তরান্বিত করা হবে: নবাগত জেলা প্রশাসক গাজীপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী নদীতে অবৈধভাবে মাছ ধরার সময় পুলিশের অভিযান, সেলো মেশিন উদ্ধার বর্ণিল আয়োজনে পর্দা উঠল শরীয়তপুর প্রিমিয়ার লীগ মির্জাগঞ্জে যুবকের কাছে চাঁদা দাবী: না পেয়ে এসিড নিক্ষেপ, বিএনপি ও যুবলীগ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে থানায় মামলা নওগাঁয় পূর্ব শত্রুতার জেরে ভাবিকে পেটালেন দেবর: থানায় অভিযোগ

ফরিদপুরে দুটি আগ্নেয়াস্ত্রসহ ৭ ডাকাত গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে দুটি আগ্নেয়াস্ত্রসহ ডাকাতদলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। সোমবার (২৪ জুলাই) বিকাল সাড়ে ৪ টার দিকে ফরিদপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে এম শাইখ আকতার।জেলা শহরের গোয়ালচামট মহল্লা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের উত্তর পাশে অবস্থিত র‌্যাব-৮ এর নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে সোমবার (২৪ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের পাইককান্দি গ্রামে মো. ফরিদ শেখের বাড়িতে একদল লোক ডাকাতি করছেন। এ সংবাদ পেয়ে র‌্যাবের একটি দল দ্রুত ওই বাড়িতে অভিযান চালিয়ে ভোর পাঁচটার দিকে ডাকাতি করে নেওয়া দুটি গরু ও একটি ট্রাকসহ ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করে।
এ সময় ডাকাতদলের সদস্যদের কাছ থেকে দুটি ওয়ান শুটার গান, দুটি কার্তুজ, নগদ ৮৪০ টাকা, ১২টি সিমসহ সাতটি মুঠোফোন, একটি রামদা, একটি দা ও ডাকাতির কাজে ব্যবহৃত চাকু, রেঞ্জ, লোহার রড, ওয়ার কাটার জব্দ করে। গ্রেপ্তার হওয়া ডাকাতদলের ওই সদস্যরা হলেন, জেলা শহরের লক্ষ্মীপুর এলাকার মো. আলম হোসেন (৪৬), ফরিদপুর সদরের শিবরামপুর গ্রামের মো. শফিকুল শেখ (৩৫), ভাঙ্গার মানিকদী গ্রামের মো. ওমর ফারুক (৩২), শহরের টেপাখোলা এলাকার মো. মুসা সিকদার (৪২), সালথার নিধিপট্টি এলাকার মো. সবুজ মাতব্বর (২৪), রাজবাড়ীর ভবকদিয়া গ্রামের মো. শাহাদাত হোসেন খান (২২) ও শহরের সাদীপুর এলাকার মো. খোকা শেখ (৪৫)।
র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার হওয়া ডাকাতদলের সদস্যদের মধ্যে মো. আলম হোসেনের নামে ৬টি, মো. সবুজ মাতবুব্বরের নামে দুটি এবং শফিকুল ইসলাম, মো. খোকা ও মো. শাহাদাৎ খানের নামে একটি করে মামলা রয়েছে।
র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, এ ঘটনায় ডাকাতি হওয়া বাড়ির মালিক ফরিদ শেখ বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় ডাকাতির অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। অপরদিকে র‌্যাবের ডিএডি  বাদী হয়ে ওই সাত ব্যাক্তিকে আসামি করে অস্ত্র আইনে পৃথক আরেকটি মামলা দায়ের করেছেন।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পাবনায় জ্বালানি সংকটঃ সরবরাহ বাড়লেও পাম্পে হাহাকার, নেপথ্যে কী?

ফরিদপুরে দুটি আগ্নেয়াস্ত্রসহ ৭ ডাকাত গ্রেপ্তার

আপডেট টাইম : ০৭:৫১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩