ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঘটনা এক, ব্যাখ্যা ভিন্ন: শরীয়তপুরে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু সাংগ্রাই উৎসব কুমিল্লার মুরাদনগরে কৃষক মাওলা হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন প্রাণের উৎসব বৈসাবিকে ঘিরে বিশ্বশান্তি কামনায় আনন্দে ভাসছে পাহাড় সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী

বৃষ্টির মধ্যেই চলছে বিএনপির মহাসমাবেশ

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ শুরু করেছে বিএনপি। আজ শুক্রবার বেলা ২টার পর সমাবেশ শুরু হয়। এরপরই বৃষ্টি শুরু হলে তার মধ্যেই চলছে মহাসমাবেশ। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকার পতনের একদফা দাবিতে আজকের এই মহাসমাবেশ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঐতিহাসিক মহাসমাবেশে পরিণত হয়েছে। আজকের মহাসমাবেশ অতীত রেকর্ড ছাড়িয়ে গেছে। কয়েক লাখ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে দেশের মানুষ আর এই সরকারকে এক মুহূর্তও দেখতে চায় না।’

এদিকে তুমুল বৃষ্টির মধ্যে মহাসমাবেশে নেতাকর্মীরা নেতাদের বক্তব্য শুনছেন। সরেজমিনে দেখা যায়, কাকরাইল মসজিদের সামনে থেকে নাইটিঙ্গেল মোড় এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক হয়ে ফকিরাপুল পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। অন্যদিকে, মালিবাগ আবুল হোটেল থেকে শুরু করে মালিবাগ, মৌচাক, সেগুনবাগিচা কাঁচাবাজার, বিজয়নগর পানির ট্যাংকসহ নয়াপল্টনের আশপাশের অলিগলিতে অবস্থান নিয়েছে দলটির নেতাকর্মীরা।

আজ ফজরের নামাজের পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকার বিভিন্ন জায়গা থেকে আসেন নেতাকর্মীরা। ঢাকার বাইরে থেকেও নেতাকর্মীরা আসেন। যদিও তাদের অভিযোগ রয়েছে ঢাকার প্রবেশে বাধার মুখে পড়তে হয়েছে তাদের। সেই বাধা উপেক্ষা করে হেঁটে হেঁটে নয়াপল্টনে জড়ো হন তারা।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন

বৃষ্টির মধ্যেই চলছে বিএনপির মহাসমাবেশ

আপডেট টাইম : ০৯:২৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩