ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সম্প্রীতির আহ্বান-নাইক্ষ্যংছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের লিফলেট বিতরণ ফরিদপুরে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু বান্দরবানের ৩’শ নং আসনে বিএনপি প্রার্থীর গণসংযোগ ও পথসভা কালীগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ে সপ্তাহ ব্যবধানে ২ সড়ক দুর্ঘটনা, বাইপাস সড়কের দাবিতে মানববন্ধন নওগাঁয় সাংবাদিক মেহেদী হাসান অন্তরকে মানবতাবাদী সম্মাননা নওগাঁ কাঁচামাল বাজার সমিতির সভাপতি-সাঃ সম্পাদকের বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরুর আনুষ্ঠানিক অনুমোদন বান্দরবানে রিসোর্ট মালিক ও ম্যানেজার অপহরণ

আমানউল্লাহ আমানকে খাবার, ফল ও জুস পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক :

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও দলের ঢাকা উত্তর কমিটির আহ্বায়ক আমানউল্লাহ আমানকে খাবার, ফল ও জুস পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার দুপুরে হাসপাতালে এসব খাবার নিয়ে যান প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান (লিকু)।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান (লিকু) জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন বিনএনপি নেতা আমানউল্লাহ আমানকে দেখতে যান। এসময় বিএনপি নেতাকে প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের খাবার, বিভিন্ন প্রকার মৌসুমী ফল ও জুস তুলে দেন এপিএস-২।

আমানউল্লাহ আমানকে গাজী হাফিজুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী আপনার জন্য এসব খাবার, ফল ও জুস পাঠিয়েছেন এবং আপনার স্বাস্থ্যের খোঁজ-খবর জানতে চেয়েছেন। তিনি আপনার দ্রুত সুস্থতা কামনা করেছেন।’

লিকু আরও বলেন, ‘চিকিৎসার জন্য দেশের ভিতরে অন্য যে কোনো হাসপাতালে জনাব আমানউল্লাহ আমান যেতে চাইলে তারও সুব্যবস্থা করে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

আমানউল্লাহ আমানর প্রধানমন্ত্রীর এসব উপহার গ্রহণ করেন এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

এর আগে, রাজধানীর গাবতলীর আমিনবাজার ব্রিজ সংলগ্ন এলাকা থেকে বেলা পৌনে ১২টায় আমানউল্লাহ আমানকে আটক করেছে পুলিশ। এ সময় আরও চার জনকে আটক করা হয়।

ভিডিও দেখেুন………

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সম্প্রীতির আহ্বান-নাইক্ষ্যংছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের লিফলেট বিতরণ

আমানউল্লাহ আমানকে খাবার, ফল ও জুস পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ভিডিও)

আপডেট টাইম : ১০:০৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩