ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঘটনা এক, ব্যাখ্যা ভিন্ন: শরীয়তপুরে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু সাংগ্রাই উৎসব কুমিল্লার মুরাদনগরে কৃষক মাওলা হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন প্রাণের উৎসব বৈসাবিকে ঘিরে বিশ্বশান্তি কামনায় আনন্দে ভাসছে পাহাড় সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ পিটিয়ে রাস্তায় ফেলে দিল গয়েশ্বরকে (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদসহ বেশ কয়েকজন নেতাকর্মী আটক হয়েছেন।

গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ধোলাইখাল তিন রাস্তার মোড়ে অবস্থান কর্মসূচি পালন করার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলা চালায় পুলিশ। এ সময় তাকে লাঠি দিয়ে পিটিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয়। তিনি রাস্তায় পড়ে যাওয়ার পরও তাকে বেশ কিছুক্ষণ পেটানো হয়।

জানা যায়, এ ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং তার মাথা থেকে রক্ত ঝরতে দেখা যায়। এর পর পুলিশ তাকে ঘেরাও করে প্রথমে একটি বন্ধ দোকানের শাটার তুলে তার মধ্যে প্রবেশ করায়। পরে সেখান থেকে তাকে বের করে একটি পুলিশ ভ্যানে তোলা হয়। এ সময় সেখানে অবস্থানকারী গণমাধ্যমকর্মীরা ‘তাকে কোথায় নেওয়া হচ্ছে’ প্রশ্ন করলে একাধিক পুলিশ কর্মকর্তা বলেন- তাকে চিকিৎসা দিতে নেওয়া হচ্ছে।

পরে জানা যায়, চিকিৎসা দিতে হাসপাতালে নয়, তাকে নেওয়া হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে।

ভিডিও দেখুন ……………

জনপ্রিয় সংবাদ

তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

পুলিশ পিটিয়ে রাস্তায় ফেলে দিল গয়েশ্বরকে (ভিডিও)

আপডেট টাইম : ০৯:২৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩