ঢাকা ০৬:১০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আদমদিঘীর আনিকা ফিলিং স্টেশনে জ্বালানি তেল ব্যবস্থাপনায় অ্যাপ তাড়াইলে সিএনজি শ্রমিক সংগঠনের নতুন কমিটির আনুষ্ঠানিক পদযাত্রা বর্ণ ধর্ম দেখে নয়, প্রকৃত ক্ষতিগ্রস্তরা পাবে ত্রাণ সহায়তা: পানি সম্পদ প্রতিমন্ত্রী গাজীপুরে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে সিটি কর্পোরেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ ডিসি-এসপির দ্রুত পদক্ষেপে খাগড়াছড়িতে বন্ধ হল জুয়ার আসর জয়পুরহাটে ধানক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার লগআউট নির্মাতা প্রতিষ্ঠানের স্টুডিও অফিসের আনুষ্ঠানিক যাত্রার শুভ উদ্বোধন পঞ্চগড়ে পুলিশের মাথা ফাটিয়ে পালালো গরু চোর কুমিল্লার মুরাদনগরে মা–মেয়ের বিষপানে আত্মহত্যা

ঢাকা জেলায় নবাগত ডিসি আনিসুর রহমান এর যোগদান

মঞ্জুরুল ইসলাম রতন :

ঢাকা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট পদে যোগদান করেছেন আনিসুর রহমান। ৬ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিসিএস প্রশাসন ক্যাডারের উপসচিব পদ মর্যাদার এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়। আনিসুর রহমান গত ২৬ জুলাই ২০২৩ অপরাহ্নে বিদায়ী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমান-এর কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। আনিসুর রহমান এর পূর্বে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে গাজীপুর জেলায় ১ বছর ৬ মাস সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক পরিচালক সৎ ও দক্ষ এ কর্মকর্তা বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৪তম ব্যাচের সদস্য। তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার হতে ডেভেলপমেন্ট ইকোনমিকস পলিসি’তে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। উল্লেখ” উপসচিব পদমর্যাদার কর্মকর্তা আনিসুর রহমান এর আগে উপসচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালের ২০ ফেব্রুয়ারি তিনি উপসচিব হিসেবে পদোন্নতি পান। ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টার এপিএস দায়িত্ব গুরুত্ব সহকারে পালন করেছেন পরপর দুইবার প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়োগ পান। তাছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় যোগদানের আগে প্রধানমন্ত্রীর কেবিনেট বিভাগে সিনিয়র সহকারী সচিবের দায়িত্ব পালন করেছিলেন। এর আগে তিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কাপাসিয়া উপজেলায় দায়িত্ব পালন করেছেন। তাঁর নিজ জেলা গোপালগঞ্জ। ব্যক্তিগত জীবনের তিনি জমজ দুই কন্যা সন্তানের পিতা।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

আদমদিঘীর আনিকা ফিলিং স্টেশনে জ্বালানি তেল ব্যবস্থাপনায় অ্যাপ

ঢাকা জেলায় নবাগত ডিসি আনিসুর রহমান এর যোগদান

আপডেট টাইম : ০২:০৯:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩