ঢাকা ১০:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবানে পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুয়ালক সুপার স্টার যুব স্পোর্টিং ক্লাব গুজবে কান দেবেন না, সন্তানকে টিকা দিন- পানিসম্পদ প্রতিমন্ত্রী গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে পৌনে দুই লাখ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা ফসলি জমিতে অবৈধ ভরাট: ইউরোপা রয়েল সিটির নির্মাণকাজ বন্ধের নির্দেশ মাগুরায় শালিখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন সহ ৪ জনের নামে সাংবাদিকের মামলা দায়ের! আবারও ফুটপাত আওয়ামী দোসর খলিলের দখলে বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সুষ্ঠু নির্বাচনের চ্যালেঞ্জ গ্রহণ করেছে ইসি

খবর বাংলাদেশ :

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনের বিতর্কের চাপ আমাদের ওপর এসে পড়েছে। তাই আমাদের দায়িত্ব বেশি। আগামী নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করার চ্যালেঞ্জ গ্রহণ করেছে ইসি।’

আজ রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে ইউএনওদের নির্বাচনী প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, ‘আস্থার সংকটই নির্বাচনের আসল সংকট। সেটা যেনো তৈরি না হয়, সেজন্য দায়িত্ব পালনে সজাগ থাকতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।’

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) উদ্দেশে তিনি বলেন, ‘সামনে যে নির্বাচন হতে যাচ্ছে, তাতে আপনাদের উপর যে দায়িত্ব অর্পিত হবে, সেই দায়িত্ব কঠোরভাবে পালন করতে হবে। আমরা কিন্তু কঠোরভাবে নির্বাচন কমিশন থেকে সেটি পর্যবেক্ষণ করব। জানার চেষ্টা করব আপনা কে কিভাবে দায়িত্ব পালন করছেন।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আজ চারটি ব্যাচে ১শ’ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রশিক্ষণ দেওয়া হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) প্রতিটি ব্যাচকে দুদিনের প্রশিক্ষণ দেওয়া হবে। পর্যায়ক্রমে বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, ডিসি, এসপি, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে ইসি।

এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনের আগে এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করেছে কমিশন। এ প্রশিক্ষণের মধ্য দিয়ে বিদ্যমান প্রশাসনকে নির্বাচন আয়োজনের উপযোগী হিসেবে গড়ে তুলতে যাচ্ছে তারা।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বান্দরবানে পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুয়ালক সুপার স্টার যুব স্পোর্টিং ক্লাব

সুষ্ঠু নির্বাচনের চ্যালেঞ্জ গ্রহণ করেছে ইসি

আপডেট টাইম : ০৫:৪২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩