ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ডিইসি আইকনিক স্টার অ্যাওয়ার্ড অর্জন করেছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি নওগাঁয় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হাইব্রিড নেতার ধমকে স্ট্রোক, বিএনপি নেতার মৃত্যু গুরুদাসপুরে হতদরিদ্রদের স্বাবলম্বী করতে সেলাইমেশিন বিতরণ গুরুদাসপুরে চলাচলে অক্ষম প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন পাবনায় শীতার্তদের পাশে প্রেসক্লাব পাবনা গবেষণা ও উদ্ভাবনমুখী শিক্ষা এবং প্রশাসনিক কার্যক্রমে ডুয়েট হবে সেন্টার অব এক্সিলেন্স- উপাচার্য হাদী হত্যার বিচার দাবিতে পঞ্চগড়ে সড়ক অবরোধ: লাঠিচার্জে আহত অন্তত ২৩ তেঁতুলিয়ায় অবৈধ মোডিফাইড ড্রেজার মেশিন জব্দ

সরকারি চাকরিজীবীদের যেকোনো সময় ডোপ টেস্ট

নিজস্ব প্রতিবেদক :
সরকারি চাকরিজীবী কাউকে সন্দেহ হলে যে কোনো সময় মাদক শনাক্তকরণ টেস্ট (ড্রাগ অ্যাবিউজ) করা হবে বলে জানিয়েছেন আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক।

তিনি জানান, মাদক গ্রহণের ৭২ ঘণ্টা পার হলে ডোপ টেস্টে আর শনাক্ত করা যায় না। সেজন্য এ পরিকল্পনা করা হয়েছে।

বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১২তম সভা শেষে মোজাম্মেল হক এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, অনেক সময় দেখা যায় বা অভিযোগ আসে সরকারি চাকরিজীবীদের মাদক গ্রহণের বিষয়টি। এতে সরকার বিব্রত হয়। এখন থেকে কাউকে সন্দেহ হলে যে কোনো সময় মাদক সনাক্তকরণ টেস্ট করা হবে।

এসময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারি কিছু সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন আ.ক.ম. মোজাম্মেল হক।

তিনি বলেন, যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্য গুদামজাত করে রাখে তাদের আইনের আওতায় আনা হবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ডিইসি আইকনিক স্টার অ্যাওয়ার্ড অর্জন করেছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

সরকারি চাকরিজীবীদের যেকোনো সময় ডোপ টেস্ট

আপডেট টাইম : ০৭:২১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩