ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজবাড়ীতে সরকারি মূল্য উপেক্ষা করে সার বিক্রিতে লাগামহীন নৈরাজ্য,ব্যবস্থা নেয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের মাগুরার শালিখায় চাউল বিতরণে অনিয়ম ও দুর্নীতির ভিডিও ধারণ ও সংবাদ পরিবেশন করায় দুই সাংবাদিকের নামে চাঁদাবাজি মামলা! রাষ্ট্রপতির উপ-প্রেসসচিব হলেন মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ নির্ধারণের প্রস্তাব গাজীপুরে উদ্বোধনের আগেই সড়কে ধস: দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত মাগুরা গোপালগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান নাসিরুল ইসলাম (মিলন) গ্রেপ্তার দৈনিক খবর বাংলাদেশ’র মুরাদনগর প্রতিনিধির ঈদ শুভেচ্ছা দৈনিক খবর বাংলাদেশের ঝিনাইদহ প্রতিনিধির ঈদ শুভেচ্ছা দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক’র ঈদ শুভেচ্ছা মনপুরার কিংবদন্তি রাজনীতিবিদ আলহাজ্ব আব্দুল মান্নান আর নেই

মহাখালী খাজা টাওয়ারে আগুন

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মহাখালীর আমতলীতে খাজা টাওয়ারের ১৩ তলায় আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। ভবনটিতে বহু মানুষ আটকে আছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৮ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, মহাখালীর খাজা টাওয়ারে এখন আমাদের ১১টি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ভবনে বহু মানুষ আটকে আছেন। আটকে পড়াদের উদ্ধারে আমরা কাজ করছি।

আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী ফায়ার সার্ভিসের সহায়তায় যোগদান করেছে।

ভবন থেকে দড়ি বেয়ে নামতে দেখা গেছে লোকজনকে

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে তারা ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহয়তা করছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, ১৪ তলা ভবনের ছাদে বহু মানুষকে জড়ো হতে দেখা যাচ্ছে। আবার কেউ কেউ আতঙ্কে ঝুঁকি নিয়ে দড়ি বেয়ে পাশের ভবনে নামার চেষ্টা করছেন- এমন দৃশ্যও দেখা গেছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীতে সরকারি মূল্য উপেক্ষা করে সার বিক্রিতে লাগামহীন নৈরাজ্য,ব্যবস্থা নেয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের

মহাখালী খাজা টাওয়ারে আগুন

আপডেট টাইম : ০৬:১৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩