ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পাবনায় জ্বালানি সংকটঃ সরবরাহ বাড়লেও পাম্পে হাহাকার, নেপথ্যে কী? নওগাঁয় স্কুলছাত্রীকে ইভটিজিং: যুবক গ্রেফতার নারায়ণগঞ্জে দুই থানার ওসি প্রত্যাহার সিজার অপারেশনের পর প্রসূতির মৃত্যু, নবীনগর আহামেদ ক্লিনিক হাসপাতালে ভাঙচুর বান্দরবানের পর্যটন শিল্পের উন্নয়ন তরান্বিত করা হবে: নবাগত জেলা প্রশাসক গাজীপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী নদীতে অবৈধভাবে মাছ ধরার সময় পুলিশের অভিযান, সেলো মেশিন উদ্ধার বর্ণিল আয়োজনে পর্দা উঠল শরীয়তপুর প্রিমিয়ার লীগ মির্জাগঞ্জে যুবকের কাছে চাঁদা দাবী: না পেয়ে এসিড নিক্ষেপ, বিএনপি ও যুবলীগ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে থানায় মামলা নওগাঁয় পূর্ব শত্রুতার জেরে ভাবিকে পেটালেন দেবর: থানায় অভিযোগ

তফসিল নিয়ে আগামীকাল বৈঠকে বসবে ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বিকেল ৫টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

ইসি সূত্র জানায়, বৈঠকের পরই জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করবে প্রধান নির্বাচন কমিশনার (ইসি) কাজী হাবিবুল আউয়াল।

গতকাল নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেছিলেন, আগামী বুধবারের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

এদিকে নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এমনকি ইসিতে এনআইডি সংশোধনের জন্য ব্যক্তিগত শুনানি আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) থেকে বন্ধ করা হয়েছে।

সকাল থেকেই পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইসি ভবনের সামনে চার টিমের পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে, যা আগে ছিল না। এ ছাড়া নির্বাচন কমিশন ভবনে ঢুকতে হলেও গেটের সামনে পুলিশি জেরার মুখে পড়তে হচ্ছে । পাশাপাশি পুলিশি টহলও বাড়ানো হয়েছে। কিছুক্ষণ পরপরই পুলিশের গাড়ি নির্বাচন কমিশনের সামনে দিয়ে টহল দিচ্ছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পাবনায় জ্বালানি সংকটঃ সরবরাহ বাড়লেও পাম্পে হাহাকার, নেপথ্যে কী?

তফসিল নিয়ে আগামীকাল বৈঠকে বসবে ইসি

আপডেট টাইম : ০৭:৪৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩