ঢাকা ০১:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ডিইসি আইকনিক স্টার অ্যাওয়ার্ড অর্জন করেছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি নওগাঁয় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হাইব্রিড নেতার ধমকে স্ট্রোক, বিএনপি নেতার মৃত্যু গুরুদাসপুরে হতদরিদ্রদের স্বাবলম্বী করতে সেলাইমেশিন বিতরণ গুরুদাসপুরে চলাচলে অক্ষম প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন পাবনায় শীতার্তদের পাশে প্রেসক্লাব পাবনা গবেষণা ও উদ্ভাবনমুখী শিক্ষা এবং প্রশাসনিক কার্যক্রমে ডুয়েট হবে সেন্টার অব এক্সিলেন্স- উপাচার্য হাদী হত্যার বিচার দাবিতে পঞ্চগড়ে সড়ক অবরোধ: লাঠিচার্জে আহত অন্তত ২৩ তেঁতুলিয়ায় অবৈধ মোডিফাইড ড্রেজার মেশিন জব্দ

মিরপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২ বাসে আগুন

রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর মিরপুর-১ বেড়িবাঁধের নবাবের বাগ উওরপাড়া এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় মানারাত ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার রাত ৯টা ২৮মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ডিইসি আইকনিক স্টার অ্যাওয়ার্ড অর্জন করেছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

মিরপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২ বাসে আগুন

আপডেট টাইম : ০৫:১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩