ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শ্রীকাইলে ৫ নম্বর কূপ উদ্বোধন, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জমি দিয়ে নিয়োগ পেলেও স্কুল থেকে বিতাড়িত দুই বোন রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান মহম্মদপুরে ফসল তোলা নিয়ে মা-ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ! মোহনা টিভির অফিস দখলে রেখেছেন এম এ মালেক! মহম্মদপুরে সড়ক সংস্কারে বিটুমিন কম দেওয়ার অভিযোগ, হাত দিলেই উঠে যাচ্ছে পিজ ঢালাই- এলাকাবাসীর ক্ষোভ রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ মহম্মদপুরে ভিজিএফের চালে ৪০% রাজনৈতিক ভাগের অভিযোগ নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলায় তারাবো পৌরসভায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল, শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান

পুরান ঢাকায় সিএনজিতে ককটেল বিস্ফোরণ

বিএনপির ডাকা দুদিনব্যাপী হরতালের প্রথম দিনে পুরান ঢাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা শাহজাহান শিকদার দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রবিবার সকাল ৮টার দিকে অটোরিকশায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সিদ্দিকবাজারের কাজী আলাউদ্দিন রোডে ওয়ানস্টার হোটেলের সামনে ককটেল ছোড়া হয়। পরে এ থেকে অটোরিকশাটিতে আগুনও লেগে যায়। সিদ্দিকবাজার ফায়ার স্টেশন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়েছে।

এদিকে রবিবার সকাল থেকে দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল পালন করতে যাচ্ছে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলো। গত সপ্তাহে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এই হরতাল ডাকা হয়েছে। নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তার সব নেতাকর্মীকে মুক্তি দিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে রবিবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত হরতাল পালন করবে বিরোধীরা।

এর আগে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা ছাড়তে এবং নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের জন্য চাপ দিতে বুধবার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার সড়ক-রেল-নৌপথ অবরোধ করে বিএনপি। এটি ছিল অবরোধ কর্মসূচির পঞ্চম পর্যায়।

নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে হামলার প্রতিবাদে ২৯ অক্টোবর দেশব্যাপী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল পালন করেন তারা। গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির বহুল আলোচিত মহাসমাবেশ শুরুর দেড় ঘণ্টা পর কাকরাইলে নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষ হয়। কিছুক্ষণের মধ্যেই নয়াপল্টনে সহিংস সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যার ফলে সমাবেশ মাঝপথে পণ্ড হয়ে যায়।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

পুরান ঢাকায় সিএনজিতে ককটেল বিস্ফোরণ

আপডেট টাইম : ০৬:২৮:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩