ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
উপ-সচিবের ভাই ফারুক আহমেদকে সার ডিলার নিয়োগ, স্বজনপ্রীতির অভিযোগ বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ফ্যাসিবাদের দোসর উপপরিচালক শাহরিয়ার আল হাসান এর অসীম দৌরাত্ম! মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে পরিবার পরিকল্পনা অফিসে সরকারি চাকরির অভিযোগ মির্জাগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা স্কুলে চতুর্থ শ্রেণি থেকে যুক্ত হচ্ছে ‘খেলাধুলা’ বই: প্রতিমন্ত্রী আমিনুল হক দুর্গাপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার শারীরিক অসুস্থার জন্য বৃহস্পতিবার অফিসে আসতে পারেননি আ.লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করে জামায়াতের আমির মানবতাবিরোধী অপরাধ করেছে: রাশেদ খান মাগুরাতে ২৮ হাজার ইয়াবা ও ১৯ লক্ষ টাকা সহ এসআরবির হাতে গ্রেফতার এক যশোরে মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে চলছে লাইফ কেয়ার হাসপাতাল, রোগী ভাগিয়ে বাণিজ্য মা ইলিশ রক্ষায় আজ থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু
অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে

নওগাঁ পৌরসভা মেয়রের অপসারণের দাবিতে মানববন্ধন

নাদিম আহমেদ অনিক :
অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনির অপসারণের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে উন্নত নওগাঁ বাস্তবায়ন পরিষদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উন্নত নওগাঁ বাস্তবায়ন পরিষদের আহবায়ক রামীম দেওয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন তুহিন রেজা, আওয়াল হোসেন, শামিমা আকতার, তানিয়া বেগম, মনিরা খানসহ স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনের বক্তারা বলেন, নওগাঁ প্রথম শ্রেণীর পৌরসভা হলেও গত ১৩ বছরে এই পৌরসভায় তেমন কোনো উন্নয়ন হয়নি। পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থা ও সড়কের বেহাল দশা। একটু বৃষ্টি হলে ঘরের বাইরে বের হওয়া যায় না। নেই পর্যাপ্ত লাইটিং ব্যবস্থা। অথচ পৌরনাগরিকদের থেকে নেওয়া পৌরকর, ট্যাক্স, ভ্যাট এর অপব্যবহার, আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতায় পৌরসভার এলাকাকে জনদুর্ভোগে পরিণত করেছেন মেয়র। সাধারণ মানুষ যে আশা নিয়ে তাকে মেয়র বানিয়েছেন তিনি সেই আশা পূরন করতে ব্যার্থ হয়েছেন।
বক্তারা আরও বলেন, ইতিমধ্যে পৌর মেয়রের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে পৌর কাউন্সিলরাও তার প্রতি অনাস্থা জানিয়েছেন। তাই আমরা চাই দ্রুত এই মেয়রের অপসারণ করা হোক। নাহলে আগামীতে পৌর ভবন ঘেরাও করে মেয়রের কক্ষে তালা ঝুলানোর হুশিয়ারি দেন তারা।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

উপ-সচিবের ভাই ফারুক আহমেদকে সার ডিলার নিয়োগ, স্বজনপ্রীতির অভিযোগ

অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে

নওগাঁ পৌরসভা মেয়রের অপসারণের দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০৭:০০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩