ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবানে পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুয়ালক সুপার স্টার যুব স্পোর্টিং ক্লাব গুজবে কান দেবেন না, সন্তানকে টিকা দিন- পানিসম্পদ প্রতিমন্ত্রী গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে পৌনে দুই লাখ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা ফসলি জমিতে অবৈধ ভরাট: ইউরোপা রয়েল সিটির নির্মাণকাজ বন্ধের নির্দেশ মাগুরায় শালিখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন সহ ৪ জনের নামে সাংবাদিকের মামলা দায়ের! আবারও ফুটপাত আওয়ামী দোসর খলিলের দখলে বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ফেরদৌস ও সাকিব আ. লীগের মনোনয়ন পাচ্ছেন

আসন্ন দ্বাদশ জাতীসংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও মাগুরা-২ আসনে ক্রিকেটার সাকিব আল হাসান নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন বলে গুঞ্জন ছড়িয়েছে । শুক্রবার (২৪ নভেম্বর) রাতে দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সভা শেষে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে।

ঢাকা-১০ আসনের বর্তমান সংসদ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী নেতা শফিউল ইসলাম মহিউদ্দিন। অপরদিকে মাগুরা-২ আসনের বর্তমান সংসদ সদস্য বীরেন শিকদার।

এদিন সকাল থেকে মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়। একাধিক বিরতি দিয়ে সভা চলে রাত ১০টা পর্যন্ত। সভা শেষে আওয়ামী লীগের  একাধিক সূত্র জানায়, ফেরদৌস ও সাকিবের মনোনয়ন চূড়ান্ত হয়েছে।

এর আগে অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ফেরদৌস। সাকিব সশরীরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনটি আসনের (ঢাকা- ১০, মাগুরা- ১ ও ২) জন্য মনোনয়ন ফরম নেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের কক্ষে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন সাকিব। প্রায় আধা ঘণ্টা ধরে চলে এ বৈঠক। বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ক্রিকেটার সাকিব আল হাসান রাজনীতি করবেন। তিনি জনগণের সেবা করবেন।

অপরদিকে দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ফেরদৌস। গত সপ্তাহে একটি নির্বাচনী প্রচারে দলের হাইকমান্ড থেকে গ্রিন সিগন্যালের অপেক্ষায় থাকার কথা জানান তিনি।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বান্দরবানে পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুয়ালক সুপার স্টার যুব স্পোর্টিং ক্লাব

ফেরদৌস ও সাকিব আ. লীগের মনোনয়ন পাচ্ছেন

আপডেট টাইম : ০৮:১৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩