ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ডিইসি আইকনিক স্টার অ্যাওয়ার্ড অর্জন করেছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি নওগাঁয় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হাইব্রিড নেতার ধমকে স্ট্রোক, বিএনপি নেতার মৃত্যু গুরুদাসপুরে হতদরিদ্রদের স্বাবলম্বী করতে সেলাইমেশিন বিতরণ গুরুদাসপুরে চলাচলে অক্ষম প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন পাবনায় শীতার্তদের পাশে প্রেসক্লাব পাবনা গবেষণা ও উদ্ভাবনমুখী শিক্ষা এবং প্রশাসনিক কার্যক্রমে ডুয়েট হবে সেন্টার অব এক্সিলেন্স- উপাচার্য হাদী হত্যার বিচার দাবিতে পঞ্চগড়ে সড়ক অবরোধ: লাঠিচার্জে আহত অন্তত ২৩ তেঁতুলিয়ায় অবৈধ মোডিফাইড ড্রেজার মেশিন জব্দ

মাগুরায় সাকিবকে ফুলেল শুভেচ্ছা

দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর প্রথমবার নিজ এলাকা মাগুরা গেছেন বিশ্ব সেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান।

আজ বুধবার দুপুর ২টার দিকে তিনি মাগুরা পৌঁছান। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এর আগে আজ সকালে নেতাকর্মীদের সঙ্গে সড়কপথে গাড়ির বহর নিয়ে মাগুরার উদ্দেশে রওনা হন সাকিব। কামারখালীর গড়াই সেতু এলাকায় ভিড় করেন হাজারো সমর্থক। সেখানে মোটরসাইকেলের বহর নিয়ে সাকিবকে অভ্যর্থনা জানানো হয়। সেখান থেকে সাকিবকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যাওয়া হয়। দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সাকিব। জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সাকিবের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার ঘোষণা দেন।

মাগুরা-১ আসনের বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। এই আসনের বেশির ভাগ নেতাকর্মী সাইফুজ্জামানের অনুসারী। ২০১৮ সালের নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস) ছিলেন। সাইফুজ্জামানের বাবা মো. আছাদুজ্জামান মাগুরা-২ আসন থেকে চারবারের সংসদ সদস্য ছিলেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ডিইসি আইকনিক স্টার অ্যাওয়ার্ড অর্জন করেছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

মাগুরায় সাকিবকে ফুলেল শুভেচ্ছা

আপডেট টাইম : ১১:৪১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩