ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবানে পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুয়ালক সুপার স্টার যুব স্পোর্টিং ক্লাব গুজবে কান দেবেন না, সন্তানকে টিকা দিন- পানিসম্পদ প্রতিমন্ত্রী গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে পৌনে দুই লাখ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা ফসলি জমিতে অবৈধ ভরাট: ইউরোপা রয়েল সিটির নির্মাণকাজ বন্ধের নির্দেশ মাগুরায় শালিখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন সহ ৪ জনের নামে সাংবাদিকের মামলা দায়ের! আবারও ফুটপাত আওয়ামী দোসর খলিলের দখলে বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন নিক্সন চৌধুরী

ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর -চরভদ্রাসন) আসনে তৃতীয় বারের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে তিনি রিটার্নিং কর্মকর্তা ও ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান সাহাদাত হোসেন, সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাউছার প্রমুখ।

আজ বুধবার সকালে মজিবুর রহমান চৌধুরী নিক্সন মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া গ্রামে গিয়ে তাঁর বাবা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত করেন।

এরপর সদরপুর উপজেলার চন্দ্রপাড়া ও আটরশি পীরের কবর জিয়ারত করেন। তারপর তিনি নেতাকর্মীদের নিয়ে সদরপুর ও চরভদ্রাসন হয়ে ফরিদপুর শহরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন।উল্লেখ্য, এবারই প্রথম আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন মজিবুর রহমান চৌধুরী নিক্সন। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন।

২০১৪ ও ২০১৮ সালে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন। ২০১৮ সালের নির্বাচনের পরে তিনি যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হন।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বান্দরবানে পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুয়ালক সুপার স্টার যুব স্পোর্টিং ক্লাব

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন নিক্সন চৌধুরী

আপডেট টাইম : ০৫:২৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩