ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে চাই সরকার- ড. মঈন খান ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য- সড়ক ও সেতুমন্ত্রী বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির মধ্যে কো-পাবলিকেশনস বিষয়ে সমঝোতা পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার বাউবিতে মুট কোর্ট সোসাইটির কর্মশালা অনুষ্ঠিত আমতলীতে খেলার মাঠের গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু গাজীপুরে অটোরিকশা চালককে হত্যা করে ৪২ হাজার টাকায় বিক্রি করে ভাগ করে নেয় আসামিরা পাবনায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা, নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন কচুরিপানায় ঢেকেছে চলনবিল, অনিশ্চয়তায় ৩০ হাজার কৃষক
মূল্য ৩৫ কোটি টাকা

ওসমানীতে ৩৪ কেজি স্বর্ণ আটক

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৪ কেজি স্বর্ণ আটক করা হয়েছে। দুবাই থেকে আসা একটি বিমানে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে এই স্বর্ণের চালান আটক করা হয়। সংশ্লিষ্টদের ধারণা, এই স্বর্ণের চালানের গন্তব্য ছিল ঢাকা।

তার আগেই ওসমানীতে অবতরণ করা বিমানে তল্লাশি চালিয়ে এই চালান আটক করা হয়েছে। সাম্প্রতিককালে আটক হওয়া বড় চালানের মধ্যে এটি একটি। এ ঘটনায় ওসমানী বিমানবন্দরের কাস্টমস বিভাগের কর্মকর্তারা চার যাত্রীকে আটক করেছে। জিজ্ঞাসাবাদ করেছে অন্তত আরও ৫ জনকে। শুক্রবার সকাল ৮টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ২৪৮ ফ্লাইট দুবাই থেকে সিলেট ওসমানী বিমানবন্দরে এসে অবতরণ করে। এ সময় গোয়েন্দা ও কাস্টমস কর্মকর্তারা বিমানে স্বর্ণের চালান থাকতে পারে এমন আশঙ্কায় তল্লাশি চালায়। তল্লাশিকালে ৩২-জে  ও  ২১-এবিসি সিটের নিচ ও ওয়াশরুম থেকে ২৮৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এগুলো প্রায় ৩০ কেজি।

এ ছাড়া ৬টি পেস্ট করা স্বর্ণের ডিম উদ্ধার করা হয়েছে। সবমিলিয়ে আটক করা স্বর্ণের চালানের ওজন ৩৪ কেজি ৩৫১ গ্রাম। এ সময় উদ্ধার হওয়া সিটের আশপাশের যাত্রীদের আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে চারজনকে আটকে রেখে বাকিদের ছেড়ে দেয়া হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানান, প্রাথমিক তল্লাশির পর বিমানটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। সেখানেও বিমানে তল্লাশি করে আরও কিছু স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাজেদুল করিম জানিয়েছেন, উদ্ধারকৃত স্বর্ণের মধ্যে ২৮০ পিস সোনার বার রয়েছে। যার ওজন ৩২ কেজি ৭৬০ গ্রাম। এ ছাড়া ৬টি পেস্ট করা স্বর্ণের ডিম উদ্ধার করা হয়েছে। যার ওজন ১ কেজি ৫৯১ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৩৫ কোটি টাকা বলে জানান তিনি।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে চাই সরকার- ড. মঈন খান

মূল্য ৩৫ কোটি টাকা

ওসমানীতে ৩৪ কেজি স্বর্ণ আটক

আপডেট টাইম : ০৬:৩০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩