ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা: ৪ জন গ্রেপ্তার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটে বিজিবির নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন পঞ্চগড়ের ২৬৮ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় এসআরবির বিশেষ ব্যবস্থা মাগুরায় ইয়াবা ও নগদ ৬ লাখ টাকাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কক্সবাজার রিসোর্টে আগুনের ঘটনায় বরগুনার আমতলীর একই পরিবারের ৬ জনের মৃত্যু অধ্যক্ষসহ তিন শিক্ষক নিয়মিত অনুপস্থিত, ব্যাহত হচ্ছে পাঠদান সরকারি গাছে মুকুলের থাবা,আড়াই হাজার টাকায় ৬টি কাঁঠাল গাছ বলির অভিযোগ! সিরাজদিখানে তিন লাখ সত্তর হাজার টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে নৌভ্রমণ ও সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত

মেজ ভাইয়ের হাতে ছোটভাই হত্যার আসামী র‌্যাবের অভিযানে গ্রেফতার

নওগাঁয় মেজ ভাইয়ের হাতে ছোট ভাই হত্যা মামলার আসামী রাজু কে জেলার বদলগাছী উপজেলার দরিয়াপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে ০৯ ডিসেম্বর (শনিবার) ভোর ০৫:৩০ ঘটিকায় নওগাঁ জেলার বদলগাছী থানাধীন দরিয়াপুর এলাকা হতে মেজ ভাইয়ের হাতে ছোট ভাই হত্যা মামলার আসামী মোঃ রাজু হোসেন (২৯), পিতা-মৃত বেলাল হোসেন, সাং-দরিয়াপুর, থানা-বদলগাছী, জেলা-নওগাঁ কে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণে জানা যায়, গত ০৬ ডিসেম্বর ২০২৩ বিকেলে বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে সাজু ও রাজু নামে আপন দুই ভাইয়ের মধ্যে মোটরসাইকেল কেনা নিয়ে তর্ক শুরু হয়। তর্কের এক পর্যায়ে মেজো ভাই রাজু ছোট ভাই সাজুকে উদ্দেশ্য করে ইট ছুঁড়ে মারলে এতে সাজু আহত হয়। আশংকাজনক অবস্থায় সাজুকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তিনি মারা গেছেন বলে চিকিৎসক জানান ।
এ ঘটনায় বদলগাছী থানায় একটি হত্যা মামলা রুজু হয়। মামলা রুজু হওয়ার পর থেকে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল আসামী রাজু এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। অদ্য ০৯-১২-২০২৩ ইং তারিখ ভোর ০৫৩০ ঘটিকায় বিশেষ অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় নওগাঁ জেলার বদলগাছী উপজেলার দরিয়াপুর এলাকায় নিজ বাড়ী থেকে আসামী রাজু কে গ্রেফতার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানাযায়।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা: ৪ জন গ্রেপ্তার

মেজ ভাইয়ের হাতে ছোটভাই হত্যার আসামী র‌্যাবের অভিযানে গ্রেফতার

আপডেট টাইম : ০৭:২১:৩৫ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩