ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঘটনা এক, ব্যাখ্যা ভিন্ন: শরীয়তপুরে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু সাংগ্রাই উৎসব কুমিল্লার মুরাদনগরে কৃষক মাওলা হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন প্রাণের উৎসব বৈসাবিকে ঘিরে বিশ্বশান্তি কামনায় আনন্দে ভাসছে পাহাড় সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী

শাহ আলী থানার দুই এসআই আটক

রাজধানীর শেরে বাংলা থানায় চাঁদাবাজির অভিযোগে মিরপুর বিভাগের শাহ আলী থানার দুই উপ-পরিদর্শক (এসআই) আটক হয়েছেন। আটক হওয়া দুই এসআই হলেন- তুহিন কাজী ও মশিউর রহমান তাপস। তারা দুজনেই শাহ আলী থানায় কর্মরত এ বিষয়টি নিশ্চিত হয়েছে দৈনিক খবর বাংলাদেশ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে দুই এসআই গ্রেফতার সম্পর্কে জানতে চাইলে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদ আলী বিষয়টি নিশ্চিত করলেও তিনি এ বিষয় বিস্তারিত জানাতে অপরাগতা প্রকাশ করেন।
তিনি বলেন, এ বিষয় আমি কিছুই বলতে পারবো না। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। এ বিষয়ে কথা বলায় নিষেধ আছে । এবিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ সাড়া দেননি।

পরে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আজিমুল হক বলেন, নির্দিষ্ট মামলায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িত থাকার বিষয় প্রমাণ পাওয়া গেলে দুই সাব ইন্সপেক্টরকে গ্রেফতার দেখাবে তদন্তকারী কর্মকর্তা।

এ দিকে শাহ আলী থানার দুই এসআই গ্রেফতারের বিষয় জানতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি জানান আমাদের উদ্ধর্তন কর্মকর্তাদের সাথে কথা বলেন।

এরপর মিরপুর জোনের উপপুলিশ কমিশনার মোঃ জসিম উদ্দিন মোল্লার সাথে ফোনে কথা বললে তিনি জানান দুই এসআই আমার শাহ্আলী থানার ঠিক আছে তবে শেরে বাংলা নগর থানায় কি জন্য গ্রেফতার হয়েছে তা আমি বলতে পারবো না। তবে আপনি তেজগাঁ জোনে যোগাযোগ করেন জানতে পারবেন। থানার ডিউটি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে দুই এসআইয়ের নাম পরিচয় নিশ্চিত করলেও তারা কোন বিটে কর্মরত সেটি জানাননি।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

শাহ আলী থানার দুই এসআই আটক

আপডেট টাইম : ০৭:২৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩