ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবানে পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুয়ালক সুপার স্টার যুব স্পোর্টিং ক্লাব গুজবে কান দেবেন না, সন্তানকে টিকা দিন- পানিসম্পদ প্রতিমন্ত্রী গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে পৌনে দুই লাখ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা ফসলি জমিতে অবৈধ ভরাট: ইউরোপা রয়েল সিটির নির্মাণকাজ বন্ধের নির্দেশ মাগুরায় শালিখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন সহ ৪ জনের নামে সাংবাদিকের মামলা দায়ের! আবারও ফুটপাত আওয়ামী দোসর খলিলের দখলে বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শাহজালালে ৮ কেজি স্বর্ণসহ দুবাইফেরত যাত্রী আটক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮ কেজি ২১৭ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুবাইফেরত এক নারী যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

আজ বুধবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা বেগম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাতে দুবাই থেকে এমিরেটস এয়ারওয়েজের বিমানে আসা রেখা পারভীন নামে এক যাত্রীর হ্যান্ডব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগের ভেতরে কালো কাপড়ে মোড়ানো ৬৯টি স্বর্ণবার ও একটি স্বর্ণের চেইন পাওয়া যায়। পরে দেহ তল্লাশি করে আরও ছয়টি স্বর্ণের চুড়ি পাওয়া যায়। এসব স্বর্ণের ওজন ৮ কেজি ২১৭ গ্রাম।

উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো ঢাকা কাস্টমস হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে বলেও জানান ফারহানা বেগম।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বান্দরবানে পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুয়ালক সুপার স্টার যুব স্পোর্টিং ক্লাব

শাহজালালে ৮ কেজি স্বর্ণসহ দুবাইফেরত যাত্রী আটক

আপডেট টাইম : ০৬:২৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩