ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শ্রীকাইলে ৫ নম্বর কূপ উদ্বোধন, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জমি দিয়ে নিয়োগ পেলেও স্কুল থেকে বিতাড়িত দুই বোন রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান মহম্মদপুরে ফসল তোলা নিয়ে মা-ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ! মোহনা টিভির অফিস দখলে রেখেছেন এম এ মালেক! মহম্মদপুরে সড়ক সংস্কারে বিটুমিন কম দেওয়ার অভিযোগ, হাত দিলেই উঠে যাচ্ছে পিজ ঢালাই- এলাকাবাসীর ক্ষোভ রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ মহম্মদপুরে ভিজিএফের চালে ৪০% রাজনৈতিক ভাগের অভিযোগ নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলায় তারাবো পৌরসভায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল, শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান

নওগাঁ-২ আসনের নির্বাচন স্থগিত

নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুর কারণে সেখানকার নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শুক্রবার ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান।

গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এ বলা হয়েছে, নির্বাচনের আগে বৈধ প্রার্থী মারা গেলে তা বাতিল করা হবে।

অশোক কুমার দেবনাথ বলেন, ‘পরে ওই আসনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এখনকার বাকি বৈধ প্রার্থীরা তখনও প্রার্থী হিসেবে থাকবেন। এই আসনে নির্বাচন স্থগিত করায় আগামী ৭ জানুয়ারি ২৯৯ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, ‘নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক, যার প্রতীক ছিল ঈগল। তিনি আজ ভোর ৫টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। আমিনুল হক একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মৃত্যুবরণ করলে রিটার্নিং কর্মকর্তা গণপ্রতিনিধিত্ব আদেশের ১৭ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন স্থগিত করবেন।’

আমিনুল হক ২০০৬ সালে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন। তিনি নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। এ ছাড়া তিনি ১৯৮৬ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত একাধিকবার পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আমিনুল হকের ব্যক্তিগত সহকারী ছয়ফুল ইসলাম বলেন, মামলার শুনানিতে অংশ নিতে গত সোমবার ঢাকায় যান আমিনুল হক। ঢাকায় যাওয়ার পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরের দিন গত মঙ্গলবার রাতে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৫টার দিকে তিনি মারা যান। তিনি ডায়াবেটিস, হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

নওগাঁ-২ আসনের নির্বাচন স্থগিত

আপডেট টাইম : ০৬:১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩