ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শ্রীকাইলে ৫ নম্বর কূপ উদ্বোধন, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জমি দিয়ে নিয়োগ পেলেও স্কুল থেকে বিতাড়িত দুই বোন রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান মহম্মদপুরে ফসল তোলা নিয়ে মা-ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ! মোহনা টিভির অফিস দখলে রেখেছেন এম এ মালেক! মহম্মদপুরে সড়ক সংস্কারে বিটুমিন কম দেওয়ার অভিযোগ, হাত দিলেই উঠে যাচ্ছে পিজ ঢালাই- এলাকাবাসীর ক্ষোভ রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ মহম্মদপুরে ভিজিএফের চালে ৪০% রাজনৈতিক ভাগের অভিযোগ নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলায় তারাবো পৌরসভায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল, শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান

দুদকের নতুন মহাপরিচালক হলেন মো. শাহরিয়াজ

মঞ্জুরুল ইসলাম রতন :
ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্মসচিব) মো. শাহরিয়াজকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক নিয়োগ দেয়া হয়েছে। গত ২৪ জানুয়ারি (বুধবার) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এছাড়াও লিয়েন শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানকৃত যুগ্মসচিব ড. সানোয়ার জাহান ভূঁইয়াকে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) পরিচালক, মোহাম্মদ ইফতেখার হোসেনকে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত যুগ্মসচিব ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে বিয়াম ফাউন্ডেশনের পরিচালক, কৃষি মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্মসচিব ড. মোহাম্মদ মুনসুর আলম খানকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) পরিচালক এবং চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) ফেইজ-২ এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব), এস. এম. লাবলুর রহমানকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এর আগে গত ২৩ জানুয়ারি (মঙ্গলবার) দুদকের মহাপরিচালক রেজওয়ানুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়।
একই প্রজ্ঞাপনের মাধ্যমে লিয়েন ছুটি শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করা অতিরিক্ত সচিব ফাতেমা রহিম ভীনাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
এ ছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ ওয়াহিদুজ্জামানকে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

দুদকের নতুন মহাপরিচালক হলেন মো. শাহরিয়াজ

আপডেট টাইম : ০৫:৫৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪