ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মির্জাগঞ্জে অক্সফোর্ড কে,জি স্কুলে নানান আয়োজনে ক্লাস পার্টি অনুষ্ঠিত মাগুরা সদর সহকারী কমিশনার (ভূমি) ও জেলা সাবরেজিস্ট্রারের কার্যালয়ে অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের মিরপুরে লাজফার্মার সাইনবোর্ডের আড়ালে নকল ওষুধ বিক্রয়ের অভিযোগ! সুয়ালক দারুস সুন্নাহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কিছু দল: আমিনুল হক ‎নওগাঁয় সদর-৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন জাহিদুল ইসলাম ধলু বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় উত্তর সাকুচিয়া যুবদলের উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত খালেদা জিয়া ঐক্যের প্রতীক: আমিনুল হক খালেদা জিয়া ঐক্যের প্রতীক: আমিনুল হক

বাউফলে শ্রেণিকক্ষে হঠাৎ ২২ জন শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি ১০

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:
পটুয়াখালীর বাউফলের কালাইয়া হায়াতুন্নেচ্ছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ২২ জন শিক্ষার্থী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার পর বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা না দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। বাড়ি গিয়ে কবিতা, হাসিবা, শ্রীময়ন্তী, মারিয়া, সেতু, ফাইয়না, সামিয়া, মারিয়া, জান্নাত, মাহিয়ানি নামের ১০ শিক্ষার্থী পুনরায় অসুস্থ হয়ে পড়লে তাদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকসহ অনেক শিক্ষকই বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন।
সরেজমিনে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী আফিফা আক্তার নূহা শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এরপরই একই শ্রেণির অনিমা, ফাতেমা, মারিয়া, হাসিবা, পায়েল, শ্রীময়ন্তী, মরিয়ম, আজমিন এবং নবম শ্রেণির লিয়া লামিয়া অসুস্থ হয়ে পড়ে। এ সময় বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীরা যে  যার মতো করে রিকশা-অটোরিকশাতে বাড়ি ফিরে যাচ্ছিল। বাড়ি ফেরার সময় রাস্তায় শিক্ষার্থীদের কান্নাকাটি দেখে অভিভাবকসহ সাংবাদিকরা স্কুলে উপস্থিত হন। সেখানে গিয়ে দেখা গেছে, একাধিক শিক্ষার্থী কান্নাকাটি করছে। সহপাঠীরা মাথায় পানি দিচ্ছে। কেউ বাড়ি ফেরার জন্য রিকশা খুঁজছে।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মার্জান রহমান জানান, এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে অন্য শিক্ষার্থীদের মধ্যেও ভীতি ছড়িয়ে পড়ে। ফলে তারাও অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে ঘটনার সময় বিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা নিয়ে অভিভাবকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এ বিষয়ে জানতে চাইলে হায়াতুনেচ্ছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদকে বলেন, আমি আজ ছুটিতে ছিলাম। খবর পেয়ে বিদ্যালয়ে গিয়ে অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক সুশ্রতা দিয়ে বাড়ি পাঠিয়ে দিই। এরপর শুনলাম কয়েকজন শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমি সেখানে গিয়ে তাদের খোঁজখবর নিয়েছি। তারা এখন ভালো আছে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে অক্সফোর্ড কে,জি স্কুলে নানান আয়োজনে ক্লাস পার্টি অনুষ্ঠিত

বাউফলে শ্রেণিকক্ষে হঠাৎ ২২ জন শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি ১০

আপডেট টাইম : ০৬:২০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪