ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মহম্মদপুর ইউএনও অফিসে ঘুষের টাকা নিয়ে বিধান মন্ডলের সাথে বাকবিতন্ড! মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন মাগুরায় এজাহারভুক্ত আসামীকে গ্রেফতার করছে না শ্রীপুর থানার পুলিশ! নিয়োগ বাণিজ্য, বদলি নিয়ন্ত্রণ, বাজেট অপচয় ও প্রশাসনিক বিশৃঙ্খলায় ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা কালীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ২০ কেজি গাজা সহ মাদক সম্রাজ্ঞী মিতু গ্রেফতার মাগুরার শালিখায় চাউল বিতরণে অনিয়ম ও দুর্নীতির ভিডিও ধারণ ও সংবাদ পরিবেশন করায় দুই সাংবাদিকের নামে চাঁদাবাজি মামলা! রাষ্ট্রপতির উপ-প্রেসসচিব হলেন মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ নির্ধারণের প্রস্তাব গাজীপুরে উদ্বোধনের আগেই সড়কে ধস: দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত মাগুরা গোপালগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান নাসিরুল ইসলাম (মিলন) গ্রেপ্তার

নওগাঁ-বগুড়া মহাসড়কে সাংবাদিকের মৃৃত্যু: পরিবারের দাবি-‘হত্যা’

এমামুল, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
নওগাঁ-বগুড়া মহাসড়কে সড়কে মঞ্জুরুল ইসলাম মঞ্জুর (৫৬) এর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মঞ্জু উপজেলার উজ্জলতা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে ও দৈনিক ভোরের কাগজের আদমদীঘি উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মুরইল বাজার এলাকার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক থেকে পুলিশ মঞ্জুরুলের লাশ উদ্ধার করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাতে নিজ গ্রামে পিকনিকের খাবার খেয়ে মঞ্জুরুল ইসলাম মঞ্জু তার প্রতিবেশী জামাই আতোয়ার হোসেনকে মোটরসাইকেলযোগে সাহারপুকুর বাজার এলাকায় রেখে বাড়ি ফিরছিলেন। রাত ১১টার দিকে তিনি মুরইল বাজার অতিক্রম করে জয় ফিলিং স্টেশনের (পেট্রোল পাম্প) কাছে পৌঁছলে অজ্ঞাত কোনো ভারী যানের সাথে মোটরসাইকেল দুর্ঘটনায় দেহ থেকে শরীর বিচ্ছিন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিহত সাংবাদিক মঞ্জুরুল ইসলামের ছেলে মেজবাউল মুরসালিন এবং তাঁর স্ত্রীর দাবি, মঞ্জুরুল সড়ক দুর্ঘটনায় নিহত হননি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার মৃত্যুর সঠিক রহস্য উদঘটনের দাবিও জানান তারা।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, অজ্ঞাত কোনো বাস বা ট্রাকের সাথে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিকে মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মহম্মদপুর ইউএনও অফিসে ঘুষের টাকা নিয়ে বিধান মন্ডলের সাথে বাকবিতন্ড!

নওগাঁ-বগুড়া মহাসড়কে সাংবাদিকের মৃৃত্যু: পরিবারের দাবি-‘হত্যা’

আপডেট টাইম : ০৭:১৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪