ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন মাগুরায় এজাহারভুক্ত আসামীকে গ্রেফতার করছে না শ্রীপুর থানার পুলিশ! নিয়োগ বাণিজ্য, বদলি নিয়ন্ত্রণ, বাজেট অপচয় ও প্রশাসনিক বিশৃঙ্খলায় ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা কালীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ২০ কেজি গাজা সহ মাদক সম্রাজ্ঞী মিতু গ্রেফতার মাগুরার শালিখায় চাউল বিতরণে অনিয়ম ও দুর্নীতির ভিডিও ধারণ ও সংবাদ পরিবেশন করায় দুই সাংবাদিকের নামে চাঁদাবাজি মামলা! রাষ্ট্রপতির উপ-প্রেসসচিব হলেন মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ নির্ধারণের প্রস্তাব গাজীপুরে উদ্বোধনের আগেই সড়কে ধস: দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত মাগুরা গোপালগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান নাসিরুল ইসলাম (মিলন) গ্রেপ্তার দৈনিক খবর বাংলাদেশ’র মুরাদনগর প্রতিনিধির ঈদ শুভেচ্ছা

হলমার্ক কেলেঙ্কারি: রায় শুনে আদালত থেকে পালালেন আসামি

হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার রায় শুনে আদালত থেকে পালিয়েছেন দণ্ডিত আসামি।

তিনি সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জামাল উদ্দিন সরকার। তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় দুই ধারায় তাকে সাত বছরের কারাদণ্ড এবং সাত লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার ঢাকার প্রথম বিশেষ জজ আদালতের বিচারক মো. আবুল কাশেম আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

জামিনে থাকা আসামি জামাল রায় শুনতে এদিন আদালতে হাজির হন। আইনজীবীর মাধ্যমে ওকালতনামায় স্বাক্ষর করে হাজিরা দেন। পরে সাজার রায় শোনার পরে তিনি আদালত থেকে বেরিয়ে যান।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রাজীব ঘোষ যুগান্তরকে বলেন, রায় ঘোষণা শেষে আসামিকে খুঁজতে গিয়ে দেখি তিনি নেই। পরে আদালত জামালের জামিন বাতিল করে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

সাবেক ওই ইউপি চেয়ারম্যানের আইনজীবী হারুন অর রশিদ যুগান্তরকে বলেন, রায় ঘোষণার সময় তিনি (জামাল) আদালতে ছিলেন। এর আগে ওকালতনামায় স্বাক্ষর করে হাজিরাও দেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

হলমার্ক কেলেঙ্কারি: রায় শুনে আদালত থেকে পালালেন আসামি

আপডেট টাইম : ০৮:০০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪