ঢাকা ১১:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শ্রীকাইলে ৫ নম্বর কূপ উদ্বোধন, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জমি দিয়ে নিয়োগ পেলেও স্কুল থেকে বিতাড়িত দুই বোন রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান মহম্মদপুরে ফসল তোলা নিয়ে মা-ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ! মোহনা টিভির অফিস দখলে রেখেছেন এম এ মালেক! মহম্মদপুরে সড়ক সংস্কারে বিটুমিন কম দেওয়ার অভিযোগ, হাত দিলেই উঠে যাচ্ছে পিজ ঢালাই- এলাকাবাসীর ক্ষোভ রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ মহম্মদপুরে ভিজিএফের চালে ৪০% রাজনৈতিক ভাগের অভিযোগ নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলায় তারাবো পৌরসভায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল, শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান

হলমার্ক কেলেঙ্কারি: রায় শুনে আদালত থেকে পালালেন আসামি

হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার রায় শুনে আদালত থেকে পালিয়েছেন দণ্ডিত আসামি।

তিনি সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জামাল উদ্দিন সরকার। তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় দুই ধারায় তাকে সাত বছরের কারাদণ্ড এবং সাত লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার ঢাকার প্রথম বিশেষ জজ আদালতের বিচারক মো. আবুল কাশেম আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

জামিনে থাকা আসামি জামাল রায় শুনতে এদিন আদালতে হাজির হন। আইনজীবীর মাধ্যমে ওকালতনামায় স্বাক্ষর করে হাজিরা দেন। পরে সাজার রায় শোনার পরে তিনি আদালত থেকে বেরিয়ে যান।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রাজীব ঘোষ যুগান্তরকে বলেন, রায় ঘোষণা শেষে আসামিকে খুঁজতে গিয়ে দেখি তিনি নেই। পরে আদালত জামালের জামিন বাতিল করে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

সাবেক ওই ইউপি চেয়ারম্যানের আইনজীবী হারুন অর রশিদ যুগান্তরকে বলেন, রায় ঘোষণার সময় তিনি (জামাল) আদালতে ছিলেন। এর আগে ওকালতনামায় স্বাক্ষর করে হাজিরাও দেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

হলমার্ক কেলেঙ্কারি: রায় শুনে আদালত থেকে পালালেন আসামি

আপডেট টাইম : ০৮:০০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪