ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শ্রীকাইলে ৫ নম্বর কূপ উদ্বোধন, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জমি দিয়ে নিয়োগ পেলেও স্কুল থেকে বিতাড়িত দুই বোন রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান মহম্মদপুরে ফসল তোলা নিয়ে মা-ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ! মোহনা টিভির অফিস দখলে রেখেছেন এম এ মালেক! মহম্মদপুরে সড়ক সংস্কারে বিটুমিন কম দেওয়ার অভিযোগ, হাত দিলেই উঠে যাচ্ছে পিজ ঢালাই- এলাকাবাসীর ক্ষোভ রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ মহম্মদপুরে ভিজিএফের চালে ৪০% রাজনৈতিক ভাগের অভিযোগ নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলায় তারাবো পৌরসভায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল, শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

নাদিম আহমেদ অনিক :
নওগাঁয় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এসময় নিহতদের ৫ বছর বয়সী এক শিশু সন্তান সহ গুরুতর আহত হয়েছেন দু’জন। মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটে বুধবার (১৭ এপ্রিল) সকালে নওগাঁ জেলা সদরের নওগাঁ টু বগুড়া মহা-সড়কের শাহাপুর এলাকায়।
নিহত স্বামী-স্ত্রী হলেন, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রায়কালী গ্রামের এনামুল হক (৪৯) ও তার স্ত্রী বৃষ্টি আক্তার (৩২)।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্তান সহ স্বামী-স্ত্রী একটি মোটরসাইকেল যোগে নওগাঁ থেকে বগুড়ার সান্তাহার এর দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে ঘটনাস্থলে পৌছালে এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তারা সড়কের উপর ছিটকে পড়লে দূর্ঘটনাস্থলেই স্বামী- স্ত্রীর মৃত্যু হয়। স্থানিয়রা তাদের আহত সন্তান সহ অপর মোটরসাইকেল আরোহী একজন মোট দু’জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান।
স্বামী-স্ত্রীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক জানান, দুটি মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল এর আরোহীরা মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের উপর পড়েন। প্রাথমিক ভাবে স্থানিয়রা ধারনা করছেন যে, সড়কের উপর পড়ে মাথায় আঘাত পেয়ে দূর্ঘটনা স্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। এদূর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে থানা পুলিশ দূর্ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে ঘটনাস্থল থেকে নিহত স্বামী-স্ত্রীর মৃতদেহ  উদ্ধার করেন।
এ ব্যাপারে আইনানুগ পক্রিয়া চলমান রয়েছে বলেও নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আপডেট টাইম : ০৮:৪৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪