ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শ্রীকাইলে ৫ নম্বর কূপ উদ্বোধন, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জমি দিয়ে নিয়োগ পেলেও স্কুল থেকে বিতাড়িত দুই বোন রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান মহম্মদপুরে ফসল তোলা নিয়ে মা-ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ! মোহনা টিভির অফিস দখলে রেখেছেন এম এ মালেক! মহম্মদপুরে সড়ক সংস্কারে বিটুমিন কম দেওয়ার অভিযোগ, হাত দিলেই উঠে যাচ্ছে পিজ ঢালাই- এলাকাবাসীর ক্ষোভ রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ মহম্মদপুরে ভিজিএফের চালে ৪০% রাজনৈতিক ভাগের অভিযোগ নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলায় তারাবো পৌরসভায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল, শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান

খিলক্ষেতে ৭৮ শতাংশ খাসজমি উদ্ধার

মঞ্জুুরুল ইসলাম রতন :
রাজধানীর গুলশান রাজস্ব সার্কেলের আওতাধীন খিলক্ষেত এলাকায় প্রায় ৭৮ শতাংশ খাসজমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। আরএস এবং মহানগর জরিপের ধারাবাহিকতায় সরকারের নামে নম্বর খাস খতিয়ানে রেকর্ড ৭৮ শতাংশ এই জমি দীর্ঘদিন ধরে নাসা গ্রুপের অবৈধ দখলে ছিল। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমানের সার্বিক নির্দেশনা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিবলী সাদিকের তত্ত্বাবধানে গুলশান রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর কামরুজ্জামান মোট ৭৭.৮০ শতক খাস জমি উদ্ধার করেন। একইসঙ্গে খাস জমিতে সরকারের পক্ষে মালিকানা সাইনবোর্ড ও কাটা তারের বেষ্টনী নির্মাণ করে জেলা প্রশাসন-ঢাকার দখল ও নিয়ন্ত্রণে নেওয়া হয়। এই অভিযান পরিচালনার সময় গুলশান রাজস্ব সার্কেলের সার্ভেয়ার ও সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তা, খিলক্ষেত থানার কর্মকর্তা ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমান দৈনিক খবর বাংলাদেশকে বলেন, ঢাকার বিভিন্ন স্থানে মূল্যবান অনেক খাস জমি বিভিন্ন দখলদাররা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে আছেন। এসব খাস জমি রক্ষায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

খিলক্ষেতে ৭৮ শতাংশ খাসজমি উদ্ধার

আপডেট টাইম : ০৬:৫৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪