ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জিসিসির মাসব্যাপী ‘ভোটের গাড়ি, প্রচারণায় তোড়জোড় জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লক্ষ ৯৭ হাজার ১১৭ জন দায়িত্ব পালন করবে- স্বরাষ্ট্র উপদেষ্টা টঙ্গীবাড়ীতে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগের চেষ্টা: অল্পের জন্য রক্ষা পেল ৭ বসতঘর সিরাজদিখানে ৫ বছরের শিশুসন্তান সহ মা কে জবাই করে হত্যা, স্বামীসহ দুইজন পলাতক রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ ভোটের মাঠে টিকছেন ২২৬৭ প্রার্থী ১২৫ কোটি টাকা মূল্যের ১১৮.৬ কেজি ওজনের বিরল কষ্টি পাথরের মূর্তি উদ্ধার গ্রেপ্তার-১  মির্জাগঞ্জে সরকারি কর্ম দিবসে যুব উন্নয়ন কার্যালয়ে ঝুলছে তালা জনতা হ্যাঁ ভোট, জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে- স্থানীয় সরকার উপদেষ্টা জিসিসির ড্রাইভার-মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল পদে লিখিত পরীক্ষা সম্পন্ন

আদমদিঘীতে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহণ

এমামুল,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
দ্বিতীয় ধাপের বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ। মঙ্গলবার ২১ মে উপজেলার বিপি স্কুল, সান্তাহার সরকারি কলেজ ও কদমা করজবাড়ি কেন্দ্রে গিয়ে দেখা যায় নারীদের ভোটের লাইন। পুরুষের চেয়ে সকাল ১১ টা পর্যন্ত নারীদের উপস্থিতি ছিল বেশি। আবার কোনো কোনো কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল না।
এর আগে এদিন সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। চলবে বিকাল ৪টা পর্যন্ত।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আর উপজেলায় ৬০ টি কেন্দ্রের মধ্যে ১৮ টি কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ৪ জন করে পুলিশ সদস্যসহ ১৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকছে। মোতায়েন থাকবে পুলিশ, ডিবির মোবাইল টিম, র‌্যাব ও বিজিবি। এছাড়াও নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মনিটরিং টিম নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করবেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেেশ কুমার চক্রবর্ত্তী বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণের সব রকম প্রস্তুতি হাতে নেওয়া আছে। আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পরিমাণে পুলিশ স্ট্রাইকিং এ রাখা হয়েছে। মোট কথা সুষ্ঠু ভোটের স্বার্থে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশৃঙ্খলা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
কদমা করজবাড়ি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার
গৌড় কুমার মন্ডল জানান, সকাল ১০ টা পর্যন্ত ১২ শতাংশ ভোট কাস্ট হয়েছে। এখন নারীদের উপস্থিতি একটু বেশি। আশা করছি বেলা বাড়লে আরও ভোট পড়বে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জিসিসির মাসব্যাপী ‘ভোটের গাড়ি, প্রচারণায় তোড়জোড়

আদমদিঘীতে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহণ

আপডেট টাইম : ০৮:২৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪