ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জামায়াত-ফ্যাসিস্ট চক্রের যোগসাজশে গভীর চক্রান্ত! দারুস সালামে চাঁদাবাজির অভিযোগে অর্থদণ্ড, পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ! উপ-সচিবের ভাই ফারুক আহমেদকে সার ডিলার নিয়োগ, স্বজনপ্রীতির অভিযোগ বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ফ্যাসিবাদের দোসর উপপরিচালক শাহরিয়ার আল হাসান এর অসীম দৌরাত্ম! মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে পরিবার পরিকল্পনা অফিসে সরকারি চাকরির অভিযোগ মির্জাগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা স্কুলে চতুর্থ শ্রেণি থেকে যুক্ত হচ্ছে ‘খেলাধুলা’ বই: প্রতিমন্ত্রী আমিনুল হক দুর্গাপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার শারীরিক অসুস্থার জন্য বৃহস্পতিবার অফিসে আসতে পারেননি আ.লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করে জামায়াতের আমির মানবতাবিরোধী অপরাধ করেছে: রাশেদ খান মাগুরাতে ২৮ হাজার ইয়াবা ও ১৯ লক্ষ টাকা সহ এসআরবির হাতে গ্রেফতার এক

জোড়া খুনের ৫ মাস পেরোলেও রহস্য অজানা, হয়নি মামলার কাঙ্খিত অগ্রগতি

মোঃ রনি আহমেদ রাজু, ভ্রাম্যমান প্রতিনিধি :

মাগুরার চাঞ্চল্যকর জোড়া খুনের আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মামলার ৫ মাস পার হলেও হত্যার রহস্য উদ্ঘাটন ও মামলার কাঙ্খিত অগ্রগতি না হওয়ায় নিহতের পরিবার এবং এলাকাবাসী পুলিশের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছে। আজ ২৯মে বুধবার দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে নিহতের পরিবার ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন ইমদাদুল হক ক্যাপ্টেন, মামলার বাদী আবুল কালাম, নিহত সবুজের স্ত্রী আলেয়া খাতুন ও ছোট ভাই আব্দুল্লাহ। বক্তারা অভিযোগ করেন,মামলার আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘোরাঘুরি করলেও পুলিশ অজ্ঞাত কারণে নিষ্ক্রিয়। উল্টো আসামিরা নিহতের পরিবারকে নানা ভয় ভীতি প্রদর্শন করছে। উল্লেখ্য, গ্রাম্য সামাজিক দলাদলি কে কেন্দ্র করে গত বছরের ৩০ ডিসেম্বর রাতে মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের সবুজ মোল্যা (৩০) ও তার আপন ভাই হৃদয় মোল্যা(১৭) কে বাড়ি থেকে ডেকে নিয়ে ঐ গ্রামের পুকুর পাড়ে গলা কেটে হত্যা করে প্রতিপক্ষরা। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কালিমুল্লাহ জানান, পানিঘাটার দুই সহোদর সবুজ ও হৃদয় হত্যার পরদিন তার বড় ভাই আবুল কালাম বাদী হয়ে মহম্মদপুর থানায় ১০ জনকে আসামি করে হত্যা মামলা রুজু করেন। পুলিশ ইতিমধ্যে এজাহার ভুক্ত ৪ আসামীকে গ্রেপ্তার করেছে। একজন আসামী ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে এবং তদন্ত চলছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জামায়াত-ফ্যাসিস্ট চক্রের যোগসাজশে গভীর চক্রান্ত!

জোড়া খুনের ৫ মাস পেরোলেও রহস্য অজানা, হয়নি মামলার কাঙ্খিত অগ্রগতি

আপডেট টাইম : ১১:২২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪