ঢাকা ১০:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবানে পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুয়ালক সুপার স্টার যুব স্পোর্টিং ক্লাব গুজবে কান দেবেন না, সন্তানকে টিকা দিন- পানিসম্পদ প্রতিমন্ত্রী গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে পৌনে দুই লাখ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা ফসলি জমিতে অবৈধ ভরাট: ইউরোপা রয়েল সিটির নির্মাণকাজ বন্ধের নির্দেশ মাগুরায় শালিখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন সহ ৪ জনের নামে সাংবাদিকের মামলা দায়ের! আবারও ফুটপাত আওয়ামী দোসর খলিলের দখলে বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ: গ্রেফতার-১

নাদিম আহমেদ অনিক, নিজস্ব প্রতিনিধি-
বগুড়ার আদমদীঘিতে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দেলোয়ার সাকিদার (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রোববার (২৩ জুন) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত দেলোয়ার সাকিদার আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত খবির সাকিদারের ছেলে। এর আগে শনিবার দুপুরে ওই গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার বেলা ১২ টায় নিজ বসতবাড়ীর পার্শ্বের মাঠে অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করছিল ওই শিশুটি। দুপুরে চকলেট দেওয়ার কথা বলে নিজ বসতবাড়ীতে ডেকে নিয়ে যান দেলোয়ার সাকিদার। এসময় ওই শিশুকে শয়ন ঘরের মধ্যে নিয়া গিয়ে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করেন তিনি। পরে শিশুটি কান্না করতে করতে বাড়িতে ফিরে তার মাকে বিষয়টি খুলে বলেন। এরপর তার মা আদমদীঘি থানায় এসে ঘটনাটি বলেন। ঘটনার পর পুলিশ ওই গ্রামে গিয়ে নিজ বাড়ি থেকে দেলোয়ার সাকিদারকে গ্রেফতার করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে দেলোয়ারকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বান্দরবানে পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুয়ালক সুপার স্টার যুব স্পোর্টিং ক্লাব

আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ: গ্রেফতার-১

আপডেট টাইম : ১১:৩৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪