ঢাকা ০৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঘটনা এক, ব্যাখ্যা ভিন্ন: শরীয়তপুরে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু সাংগ্রাই উৎসব কুমিল্লার মুরাদনগরে কৃষক মাওলা হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন প্রাণের উৎসব বৈসাবিকে ঘিরে বিশ্বশান্তি কামনায় আনন্দে ভাসছে পাহাড় সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী

পঞ্চগড়ে বন্যার্তদের জন্য চাঁদা আদায় ৮ প্রতারক আটক

মোহাম্মদ বাবুল হোসেন, পঞ্চগড়-
পঞ্চগড়ে বন্যার্তদের নামে অনুদান তোলার সময় আট জন প্রতারককে আটক করা হয়েছে। বুধবার (২৮- আগষ্ট) তাদের আটক করা হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রতারকরা পিকআপ ও মাইক ভাড়া করে সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের গোয়ালঝার বাজার এলাকায় বন্যার্তদের সহযোগিতার কথা বলে টাকা তুলতে থাকেন। এমন সময় স্থানীয় শিক্ষার্থীরা চাঁদা তোলার বিষয়ে তাদের কাছে জানতে চাইলে এবং তারা এটা কিভাবে ও কার মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের কাছে পৌঁছাবে, এসব বিষয়ে প্রশ্ন করা হলে প্রতারকরা কোন প্রকার সঠিক উত্তর দিতে পারেনি। পরে শিক্ষার্থীরা সেনাবাহিনীর সাথে যোগাযোগ করলে সেনাবাহিনী ও বিজিবি তাদেরকে আটক করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ বিষয়ে সংশ্লিষ্ট কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানের ড্রাইভার গণমাধ্যমকে জানান, পঞ্চগড় পিকআপ ভ্যান স্ট্যান্ড থেকে ২৫০০ টাকা চুক্তি করে সারাদিনের জন্য তার গাড়িটি ভাড়া নেওয়া হয়। তাদের প্রতারনার বিষয় আমি কিছুই বুঝতে পারিনি। এ বিষয়ে পঞ্চগড় সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার বলেন, শিক্ষার্থীদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে সেনাবাহিনী ও বিজিবি তাদের আটক করে থানায় নিয়ে আসে। আটক আট জনের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

পঞ্চগড়ে বন্যার্তদের জন্য চাঁদা আদায় ৮ প্রতারক আটক

আপডেট টাইম : ০৫:২৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪