ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবানের কদুখোলায় ব্যতিক্রমী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ৯ মাস ১৫ দিনে হিফজ সম্পন্নের নজির মাগুরার মহম্মদপুরে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার অনুষ্ঠিত খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: নওগাঁয় ভূমিমন্ত্রী ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শ্রীকাইলে ৫ নম্বর কূপ উদ্বোধন, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জমি দিয়ে নিয়োগ পেলেও স্কুল থেকে বিতাড়িত দুই বোন রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান মহম্মদপুরে ফসল তোলা নিয়ে মা-ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বার্তা নিয়ে আপনাদের কাছে- বেনজির টিটো

শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি-
কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির টিটো বলেছেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি।

তিনি আরও বলেন, “১৬ বছর ধরে আওয়ামী লীগ দখল, চাঁদাবাজি, খুন, গুম, ও মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে নির্যাতন করে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। দেশের মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে এবং একটি ছাত্র-জনতা আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায়।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত বিকাল তিনটায় পটল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

দুর্গাপুর ইউনিয়ন বিএনপির নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসমাবেশে যোগ দেন। অল্প সময়ের মধ্যেই পটল হাইস্কুল মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ মেম্বার এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসিনুর জামিল শাহিন, জেলা যুব দলের সভাপতি ঝলক। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম ভিপি রফিক এবং সভাপতি মো. মজনু মিয়া।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শহদেবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান বালা, সল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামিম প্রামাণিক, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মিনু এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা প্রমুখ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বান্দরবানের কদুখোলায় ব্যতিক্রমী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ৯ মাস ১৫ দিনে হিফজ সম্পন্নের নজির

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বার্তা নিয়ে আপনাদের কাছে- বেনজির টিটো

আপডেট টাইম : ০২:৪১:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪