ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবানের কদুখোলায় ব্যতিক্রমী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ৯ মাস ১৫ দিনে হিফজ সম্পন্নের নজির মাগুরার মহম্মদপুরে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার অনুষ্ঠিত খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: নওগাঁয় ভূমিমন্ত্রী ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শ্রীকাইলে ৫ নম্বর কূপ উদ্বোধন, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জমি দিয়ে নিয়োগ পেলেও স্কুল থেকে বিতাড়িত দুই বোন রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান মহম্মদপুরে ফসল তোলা নিয়ে মা-ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ!

পঞ্চগড়ে মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

বাবুল হোসেন,পঞ্চগড়-
পঞ্চগড় সদর উপজেলায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা মাকে হত্যার অভিযোগ উঠেছে রুস্তম আলী (৫০) নামে তারই ছেলের বিরুদ্ধে। ছেলেও মানসিক অসুস্থ বলে জানিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় ছেলেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ফুটকিপাড়া এলাকার নিজ বাড়ির ঘর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত বৃদ্ধার নাম ছালেহা বেগম (৮৫)। তিনি ওই এলাকার মৃত হান্নান আলীর স্ত্রী। মানসিক প্রতিবন্ধী মা-ছেলে একই বাড়িতে থাকতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মা-ছেলে মিলেই তাদের পরিবার। তাদের বাড়িতে অন্য কেউ থাকে না। ওই বাড়িতে এলাকার লোকজনের যাতায়াতও কম।

এদিকে গত দুইদিন ধরে বৃদ্ধাকে এলাকায় দেখতে না পেয়ে স্থানীয়দের মাঝে কৌতূহল তৈরি হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের ঘরে গেলে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে জনপ্রতিনিধি ও পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অন্তত দুই দিন আগে বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি তার ছেলেই তাকে খুন করেছে। তবে খুনের কারণ নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বান্দরবানের কদুখোলায় ব্যতিক্রমী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ৯ মাস ১৫ দিনে হিফজ সম্পন্নের নজির

পঞ্চগড়ে মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

আপডেট টাইম : ১২:৫১:০৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪