ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জিসিসির মাসব্যাপী ‘ভোটের গাড়ি, প্রচারণায় তোড়জোড় জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লক্ষ ৯৭ হাজার ১১৭ জন দায়িত্ব পালন করবে- স্বরাষ্ট্র উপদেষ্টা টঙ্গীবাড়ীতে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগের চেষ্টা: অল্পের জন্য রক্ষা পেল ৭ বসতঘর সিরাজদিখানে ৫ বছরের শিশুসন্তান সহ মা কে জবাই করে হত্যা, স্বামীসহ দুইজন পলাতক রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ ভোটের মাঠে টিকছেন ২২৬৭ প্রার্থী ১২৫ কোটি টাকা মূল্যের ১১৮.৬ কেজি ওজনের বিরল কষ্টি পাথরের মূর্তি উদ্ধার গ্রেপ্তার-১  মির্জাগঞ্জে সরকারি কর্ম দিবসে যুব উন্নয়ন কার্যালয়ে ঝুলছে তালা জনতা হ্যাঁ ভোট, জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে- স্থানীয় সরকার উপদেষ্টা জিসিসির ড্রাইভার-মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল পদে লিখিত পরীক্ষা সম্পন্ন

গাজীপুরে কোটি টাকার সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ ডুয়েট শিক্ষকদের বিরুদ্ধে

রেজাউল করিম, গাজীপুর-
গাজীপুর মহানগরীর ভুরুলিয়া এলাকার কয়েক কোটি টাকার সম্পত্তি প্রভাবশালীদের সহযোগিতায় ডুয়েটের ১৬ জন শিক্ষক দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ওই এলাকার ব্যবসায়ী ও মানবি কনস্ট্রাকশনের মালিক সাইফুল ইসলাম সরকার। রবিবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।

তিনি অভিযোগ করে বলেন, মহানগরীর ভুরুলিয়া এলাকায় পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন তারা। সম্প্রতি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (ডুয়েট) ১৬ জন শিক্ষক ওই এলাকার জনৈক রেহেনা ও হোসেন শহীদ সরকারকে সঙ্গে নিয়ে ৪৪১ শতাংশ জমি নিজেদের দাবি করে দখল করতে আসেন। এতে সাইফুল ইসলাম সরকার ও তার পরিবারের লোকজন বাঁধা দেয়। পরে গত ৫ আগষ্ট রাতে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করে রেহেনার লোকজন। এসময় তারা সাইফুলকে প্রাণনাশের হুমকি দেয় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। এব্যাপারে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে তার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জিসিসির মাসব্যাপী ‘ভোটের গাড়ি, প্রচারণায় তোড়জোড়

গাজীপুরে কোটি টাকার সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ ডুয়েট শিক্ষকদের বিরুদ্ধে

আপডেট টাইম : ০১:২১:৪৬ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪