ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আবারও উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গুলি: ২জন নিহত

কক্সবাজার প্রতিনিধি-

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই যুবক সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে। তারা হলেন- ২০ নম্বর ক্যাম্পের বাসিন্দা আবুল কালামের ছেলে ইমাম হোসেন (৩৭) ও ৪ নম্বর ক্যাম্পের গণি মিয়ার ছেলে রহমতুল্লাহ (২৫)।
বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে উখিয়ার ৪ ও ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহতরা একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য বলে ধারণা করা হচ্ছে। তবে তারা কোন গ্রুপের সঙ্গে সম্পৃক্ত তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন ।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, আরসা ও আরএসওসহ বেশ কয়েকটি গ্রুপ রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় আছে। নিজেদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে প্রায় সংঘর্ষে লিপ্ত হচ্ছে তারা। এর ফলে ঘটছে হত্যাসহ নানা অপরাধ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

আবারও উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গুলি: ২জন নিহত

আপডেট টাইম : ০৭:৪৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪