ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রমজান ও নারী দিবসে দিয়ামনি ই কমিউনিকেশন’র কোরআন-জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ গাজীপুরে ১৯টি খাল খননসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন গাজীপুরে এমপি রনির উপস্থিতিতে ৪টি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত লামায় ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের উদ্বোধন শিক্ষার্থীদের সাথে তর্কে জড়িয়ে শেষে দৌড়ে পালালেন পঞ্চগড়ের মহিলা বিষয়ক কর্মকর্তা রূপগঞ্জে সাংবাদিক মাহিন অপহরণ, মুক্তিপণ আদায়ের পর নিরাপদে মুক্তি নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার- স্থানীয় সরকার মন্ত্রী গাজীপুর জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল নারী কর্মীকে লাঞ্ছিত করায় উপপরিচালকের অপসারণের দাবিতে মানববন্ধন মির্জাগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

কালিহাতী পপুলার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

  • খবর বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৭:৪০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
  • ১০১৪ বার পড়া হয়েছে

শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি-

গত ১২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকাল ১০:০০ টায় কালিহাতী পপুলার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরিচালনা পরিষদের পরিচালক বীর বাসিন্দা ইউপি চেয়ারম্যান ছোহরাব আলীর সভাপতিত্বে পরিচালনা করেন আব্দুর রশিদ।

এই অনুষ্ঠানে ফিতা কেটে উদ্বোধন করেন দেশবরেণ্য চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ শাহ আলম তালুকদার।

এই প্রথমবারের মতো উত্তর টাঙ্গাইলের প্রাণকেন্দ্র কালিহাতী সদর হাসপাতাল রোডে একটি আধুনিক, স্বাস্থ্যকর পরিবেশে প্রতিষ্ঠিত হাসপাতালটি অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত হবে। এর লক্ষ্য, এলাকার সাধারণ মানুষকে উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রদান করা। সুদক্ষ নার্স ও অভিজ্ঞ মেডিকেল টেকনোলজিস্ট দ্বারা পরিচালিত এ প্রতিষ্ঠানটি উত্তর টাঙ্গাইলের মানুষের জন্য স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

অনুষ্ঠানের উদ্বোধক অধ্যাপক ডাঃ মোঃ শাহ আলম তালুকদার বলেন, “এই হাসপাতালটি শুধু চিকিৎসা সেবা প্রদান করবে না, এটি সমাজের প্রতি একটি মানবিক অবদান হিসেবেও কাজ করবে। যারা ঢাকায় বড় হাসপাতালে যেতে পারেন না, তারা এখান থেকে সুলভে আধুনিক চিকিৎসা সুবিধা পাবেন, যা গরীব ও অসহায় মানুষের জন্য আশীর্বাদস্বরূপ।”
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, কালিহাতী কলেজের অধ্যক্ষ মজিবর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মজনু মিয়া,বিশিষ্ট্য ব্যাবসায়ী শাহ আলম ও আমিনুল ইসলাম আমিন, কালিহাতী পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সিদ্দিকী ও সম্পাদক সৈয়দ ওয়াদুদ তৌহিদ।

কালিহাতী পপুলার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের (ভবন মালিক) সভাপতি সোহরাব চেয়ারম্যান বলেন, “এ ধরনের প্রতিষ্ঠানগুলো আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিএনপির নেতা বীর মুক্তিযুদ্ধা শুকুর মাহমুদ জানান, এই হাসপাতালটির মাধ্যমে এলাকার মানুষের জীবনমান উন্নত হবে। গরীব মানুষের পাশে থাকবেন। এটি যদি মানুষের কল্যানে ব্যবহার হয় তা হলে সুন্দর হয়।

উপস্থিত অন্যান্য অতিথিরা হাসপাতালটির ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং এর সেবার প্রশংসা করেন। অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ডাক্তার, শিক্ষকসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে হাসপাতাল কর্তৃপক্ষ অতিথিদের জন্য ভোজের আয়োজন করে, যা প্রশংসিত হয়।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রমজান ও নারী দিবসে দিয়ামনি ই কমিউনিকেশন’র কোরআন-জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

কালিহাতী পপুলার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

আপডেট টাইম : ০৭:৪০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪