ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শ্রীকাইলে ৫ নম্বর কূপ উদ্বোধন, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জমি দিয়ে নিয়োগ পেলেও স্কুল থেকে বিতাড়িত দুই বোন রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান মহম্মদপুরে ফসল তোলা নিয়ে মা-ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ! মোহনা টিভির অফিস দখলে রেখেছেন এম এ মালেক! মহম্মদপুরে সড়ক সংস্কারে বিটুমিন কম দেওয়ার অভিযোগ, হাত দিলেই উঠে যাচ্ছে পিজ ঢালাই- এলাকাবাসীর ক্ষোভ রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ মহম্মদপুরে ভিজিএফের চালে ৪০% রাজনৈতিক ভাগের অভিযোগ নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলায় তারাবো পৌরসভায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল, শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে শ্রমিক বিক্ষোভ

রেজাউল করিম, গাজীপুর থেকে:

জুলাই ও আগস্ট মাসের বকেয়া বেতনের দাবীতে গাজীপুরের টঙ্গীতে সিজন্স ড্রেসেস লিমিটেড কারখানার শ্রমিকেরা জুলাই ও আগস্ট মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা খাঁপাড়া এলাকায় অবস্থিত সিজন্স ড্রেসেস লিমিটেড কারখানার শ্রমিকরা মহাসড়কে বিক্ষোভ করছে। এতে মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আশরাফুল নামের এক শ্রমিক জানান, আমাদেরকে জুলাই ও আগষ্ট মাসের বকেয়া বেতন পরিশোধ করতে হবে। বকেয়া বেতনের দাবীতে আমরা সড়ক বন্ধ করে রেখেছি। বেতন না পাওয়া পর্যন্ত আমাদেরকে সড়ক থেকে সড়াতে পারবেনা। আবদুল আজিজ নামের অপর এক শ্রমিক বলেন, কারখানায় কাজ করি মাস শেষে বেতন পাওয়ার জন্য। আজ বাধ্য হয়ে মহাসড়কে নেমে এসেছি। প্রতি মাসের বেতন মাসে না পাইলে ঘর ভাড়া দেওয়া যায় না। ঘর ভাড়া দিতে না পারলে বাড়িওয়ালা বিভিন্ন রকমের কথা বলে। আমরা পোশাক শ্রমিকরা আর কতদিন এসব কষ্ট সহ্য করব। এক পর্যায়ে গঠনা স্থলে দুপুর ১২:৩০ টার সময় সেনাবাহিনী টিম উপস্থিত হয়ে আন্দোলনরত শ্রমিকদের বকেয়া বেতনের সমাধানের আশ্বাস দিয়ে শ্রমিকদের মহাসড়ক অবরোধ থেকে তুলে নিতে সক্ষম হন। এ সময় কারখানা কর্তৃপক্ষে সাথে একাধিক বার যোগাযোগ করে কাউকে পাওয়া যায়নি।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে শ্রমিক বিক্ষোভ

আপডেট টাইম : ১০:৫১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪