ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মির্জাগঞ্জে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ গাজীপুর সিটির ২১তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে- ড. মঈন খান মির্জাগঞ্জে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি বয়রাগাদী কাজী অফিসে ইউএনওর আকস্মিক পরিদর্শন, ফি রশিদ বহি জব্দ মুরাদনগরে কৃষি ও পরিবেশ রক্ষায় হাইকোর্টের নির্দেশ, প্রশাসনকে অগ্রগতি প্রতিবেদন দাখিলের আদেশ বরগুনার আমতলীর আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘নয়া’ গ্রেফতার পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে চাই সরকার- ড. মঈন খান ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য- সড়ক ও সেতুমন্ত্রী

ঘুসের হার নির্ধারণ করা এসিল্যান্ড মাসুদুরকে দায় থেকে মুক্তি

  • খবর বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৬:২১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • ১০৪৬ বার পড়া হয়েছে

স্টাফ রির্পোটার মঞ্জুরুল ইসলাম রতন:

জমির নামজারির ক্ষেত্রে ঘুসের হার নির্ধারণের অডিও ভাইরাল হওয়া পিরোজপুরের নাজিরপুরের সাবেক এসিল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) মো. মাসুদুর রহমানকে অভিযোগের দায় থেকে মুক্তি দেওয়া হয়েছে।
তিনি নির্দোষ প্রমাণিত হওয়ায় বিভাগীয় মামলার অভিযোগের দায় থেকে তাকে মুক্তি দিয়ে বুধবার (১৮ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
গত বছরের জুলাইয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের নিয়ে সভার কথোপকথনের একটি অডিও সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। সেখানে‌ জমির নামজারি করার জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা ছয় হাজার টাকা ঘুস নেবেন বলে নির্ধারণ করে দেন এসিল্যান্ড মাসুদুর রহমান। গণমাধ্যমেও এটি নিয়ে সংবাদ প্রকাশিত হয়।
অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় গত বছরের ২০ সেপ্টেম্বর মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। অডিও ভাইরাল হওয়ার পর সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা মাসুদুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল।
তখন পিরোজপুরে জেলা প্রশাসকের গঠিত তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি অডিও ক্লিপের কথোপকথনের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল করে। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
এরপর ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী তার এ কাজকে অসদাচরণ হিসেবে গণ্য করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। পরে গত ২০ আগস্ট প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি বলে তিনি তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেন।
এ অবস্থায় মাসুদুর রহমানের বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী আনা অসদাচরণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ না হওয়ায় তাকে এ বিভাগীয় মামলার অভিযোগের দায় হতে মুক্তি দেওয়া হলো। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ

ঘুসের হার নির্ধারণ করা এসিল্যান্ড মাসুদুরকে দায় থেকে মুক্তি

আপডেট টাইম : ০৬:২১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪