ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জিসিসির মাসব্যাপী ‘ভোটের গাড়ি, প্রচারণায় তোড়জোড় জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লক্ষ ৯৭ হাজার ১১৭ জন দায়িত্ব পালন করবে- স্বরাষ্ট্র উপদেষ্টা টঙ্গীবাড়ীতে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগের চেষ্টা: অল্পের জন্য রক্ষা পেল ৭ বসতঘর সিরাজদিখানে ৫ বছরের শিশুসন্তান সহ মা কে জবাই করে হত্যা, স্বামীসহ দুইজন পলাতক রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ ভোটের মাঠে টিকছেন ২২৬৭ প্রার্থী ১২৫ কোটি টাকা মূল্যের ১১৮.৬ কেজি ওজনের বিরল কষ্টি পাথরের মূর্তি উদ্ধার গ্রেপ্তার-১  মির্জাগঞ্জে সরকারি কর্ম দিবসে যুব উন্নয়ন কার্যালয়ে ঝুলছে তালা জনতা হ্যাঁ ভোট, জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে- স্থানীয় সরকার উপদেষ্টা জিসিসির ড্রাইভার-মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল পদে লিখিত পরীক্ষা সম্পন্ন

গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালায় এসকিউ সেলসিয়াস লিমিটেট নামের গার্মেন্টস কারখানায় বুধবার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
জানা যায়- ওই কারখানার ঝুট নিতে কারখানা কর্তৃপক্ষ গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এসএম পলাশকে ওয়ার্ক অর্ডার দেয়। সে মোতাবেক বুধবার কারখানা থেকে গাড়িতে ঝুট লোড করা হচ্ছিল। এ খবর পেয়ে জেলা কৃষকদলের সভাপতি আবুল কালাম আজাদের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে ঝুটবোঝাই গাড়ি আটক করতে কারখানার সামনে অবস্থান নেয়। পরে যুবদল নেতা পলাশের নেতৃত্বে যুবদলের কর্মী সমর্থকরা কারখানার গেটে যায়। একপর্যায়ে তাদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় প্রায় আধা ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
পলাশ সংবাদ মাধ্যমকে বলেন- ঝুট আনতে কারখানায় দুটি পিকআপ পাঠানো হয়। পিকআপে মাল লোড করার সময় জেলা কৃষকদলের আহ্বায়ক আবুল কালাম আজাদের লোকজন লাঠিসোঁটা নিয়ে কারখানার সামনে আমার অফিসে হামলা করে ভাঙচুর চালায়। এ সময় ৮-১০টি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
কৃষকদল নেতা আবুল কালাম আজাদ বলেন- আমি সকাল থেকে ঢাকায় অবস্থান করছি। কারখানা থেকে ঝুট বের করা নিয়ে ঝামেলা হচ্ছে। আর সেখানে আমার নাম ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে আমি কিছু জানি না।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন- ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জিসিসির মাসব্যাপী ‘ভোটের গাড়ি, প্রচারণায় তোড়জোড়

গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া

আপডেট টাইম : ০১:৩৮:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪