ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লগআউট নির্মাতা প্রতিষ্ঠানের স্টুডিও অফিসের আনুষ্ঠানিক যাত্রার শুভ উদ্বোধন পঞ্চগড়ে পুলিশের মাথা ফাটিয়ে পালালো গরু চোর কুমিল্লার মুরাদনগরে মা–মেয়ের বিষপানে আত্মহত্যা নারায়ণগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি সিরাজদিখানে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে মানহানির মামলার প্রতিবাদে মানববন্ধন যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে অফিস সহকারীর স্ত্রীকে মারধরের অভিযোগ আড়াইহাজা‌রে মাদক সেবনে যুবকের ১৫ দিনের কারাদণ্ড পাবনায় জ্বালানি সংকটঃ সরবরাহ বাড়লেও পাম্পে হাহাকার, নেপথ্যে কী? নওগাঁয় স্কুলছাত্রীকে ইভটিজিং: যুবক গ্রেফতার

গাজীপুরে তাজউদ্দীন হাসপাতালে লিফট দুর্ঘটনায় আবারও রোগীর স্বজনের মৃত্যু

রেজাউল করিম, গাজীপুর থেকে- ছেলের চিকিৎসা করাতে এসে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের লিফট থেকে পড়ে বাবার মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মোঃ জাহিদুল ইসলাম (৪০) কুমিল্লার দাউদকান্দি এলাকার বাসিন্দা। তিনি শিশু সন্তান নিয়ে হাসপাতালের ১০ তলায় শিশু ওয়ার্ডে কয়েকদিন ধরে চিকিৎসা করাচ্ছিলেন।
নিহতের শ্যালক লিমন বলেন- জাহিদুর কয়েকদিন আগে স্ত্রী ও শিশু সন্তান নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন। রাত ১১ টার দিকে ছেলের ওষুধ আনার জন্য নিচে যাওয়ার জন্য লিফটের বাটনে চাপ দেন তিনি। এ সময় লিফটের দরজা খুলে গেলেও লিফটি ১১ তালায় চলে যায় এবং ফাঁকা অবস্থায় পা দেওয়ায় তিনি ১০ তালা থেকে নিচে পড়ে যায়।
হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্য আইয়ুব হোসেন বলেন- খবর পেয়ে আমরাও এসেছিলাম। পরে লিফটের গাউন্ড ফ্লোর হতে তাকে রক্তাক্ত অবস্থান উদ্ধার করা হয়েছে। লিফটের সমস্যা এটা সবাইকে সর্তক করা উচিত ছিল আগে থেকে।
শিশু ওয়ার্ডে ভর্তি থাকা নিহতের পাশের বেডের মাছুম বলেন, আমি আর জাহিদ ভাই পাশাপাশি বেডে কয়েকদিন হলো রয়েছি। আমি চা খেয়ে ফেরার পথে শুনি লিফটের উপর থেকে সে পড়ে গেছেন। তার শালিকা চিৎকার করছে।পরে আমরা সবাই দৌড়ে নিচে এসে বলি একজন পড়ে গেছে। এখানে কোন লিফটম্যান ছিল না। পরে অপারেটর ডেকে এনে খুলে তারপর তাকে বের করি। এরমধ্যেই জাহিদ ভাই মারা গেছে। তিনি আরও বলেন, এই লিফটগুলোর সমস্যা নিয়ে কয়েকদিন ধরে কথা বলছি কিন্তু কেউ কোন গুরুত্ব দেয়নি।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ মঞ্জুর মোর্শের বলেন-আমি শুনতে পাই লিফটে একজন পড়ে গেছে। পরে। লোকজন লিফট হতে একজনকে মৃত অবস্থান একজন নিয়ে আসেন।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম বলেন, জাহিদুল ইসলাম অনাকাঙ্ক্ষিতভাবে লিফট থেকে পড়ে নিহত হয়েছেন। লিফট রক্ষণাবেক্ষণের দায়িত্ব গণপূর্ত বিভাগের। গণপূর্ত বিভাগের দায়িত্বহীনতার কারণে বারবার এমন দুর্ঘটনা ঘটছে। এ ঘটনায় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

লগআউট নির্মাতা প্রতিষ্ঠানের স্টুডিও অফিসের আনুষ্ঠানিক যাত্রার শুভ উদ্বোধন

গাজীপুরে তাজউদ্দীন হাসপাতালে লিফট দুর্ঘটনায় আবারও রোগীর স্বজনের মৃত্যু

আপডেট টাইম : ০২:২১:০৫ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪