ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লগআউট নির্মাতা প্রতিষ্ঠানের স্টুডিও অফিসের আনুষ্ঠানিক যাত্রার শুভ উদ্বোধন পঞ্চগড়ে পুলিশের মাথা ফাটিয়ে পালালো গরু চোর কুমিল্লার মুরাদনগরে মা–মেয়ের বিষপানে আত্মহত্যা নারায়ণগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি সিরাজদিখানে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে মানহানির মামলার প্রতিবাদে মানববন্ধন যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে অফিস সহকারীর স্ত্রীকে মারধরের অভিযোগ আড়াইহাজা‌রে মাদক সেবনে যুবকের ১৫ দিনের কারাদণ্ড পাবনায় জ্বালানি সংকটঃ সরবরাহ বাড়লেও পাম্পে হাহাকার, নেপথ্যে কী? নওগাঁয় স্কুলছাত্রীকে ইভটিজিং: যুবক গ্রেফতার

দল ধর্ম গোষ্ঠীর ভিত্তিতে আর জাতিকে বিভাজন করতে দেওয়া হবে না- গাজীপুরে ডা. শফিকুর

মোঃ রেজাউল করিম, গাজীপুর-
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন দেশে আর কাউকে দল, ধর্ম বা গোষ্ঠীর ভিত্তিতে জাতিকে বিভাজন করতে দেওয়া হবে না । যারা জাতিকে ভাগ করে তারা জাতির দুশমন। আমরা আর কোন সন্ত্রাসী সরকার দেখতে চাই না। আমাদের প্রিয় বাংলাদেশকে সবাই মিলে এক করতে হবে । ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত এক করে আমাদের এগিয়ে যেতে হবে । এতদিন জাতির মধ্যে যত বিভাজন সৃষ্টি করা হয়েছে সব পায়ের নিচে ফেলে দিয়েছি । বিশ্বকে জানাতে হবে দেশ ও জাতির স্বার্থে আমরা আর কোন বিভাজন চাই না । কাউকে বিভাজন সৃষ্টির সুযোগও দেওয়া হবে না । তিনি (আজ)শুক্রবার সকালে গাজীপুর শহরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সাথে মত বিনিময় ও অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মহানগর জামায়াতে ইসলামীর আমির মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জ্ত উল্লাহ, আবুল হাসেম খান, মাওলানা দেলাওয়ার হোসাইন,ড.জাহাঙ্গীর আলম, মুহাম্মদ খায়রুল হাসান, আবু সাঈদ মোহাম্মদ ফারুক, মো: সালাহউদ্দিন আইউবী প্রমুখ । অনুষ্ঠানে প্রত্যেক শহীদ পরিবারের সদস্যদের দুই লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়।
ডা. শফিকুর রহমান আরো বলেন যারা ন্যায় বিচার করবেন তাদেরকে আমরা বিচারকের চেয়ারে দেখতে চাই। আইন সবার জন্য সমান। স্বাধীন বিচার বিভাগ আমাদের কাম্য, এক্ষেত্রে ঈমানকে কাজে লাগাতে হবে। আমাদের দল মানবতার দল। শহীদদের আমরা ভাগ করতে চাই না। প্রতিটি শহীদ ও আহত পরিবারের একজন সদস্যকে চাকরির ব্যবস্থা করতে হবে, শহীদদের সম্মানিত করতে হবে । পাঠ্যপুস্তকে শহীদদের নাম অন্তর্ভুক্ত করতে হবে। জাতির দায়িত্ব এসব শহীদদের সম্মানিত করা। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা রক্ত দিয়েছেন তাদের স্বীকৃতি দেওয়াটা আমাদের কর্তব্য। যারা শহীদ হয়েছেন ও রক্ত দিয়েছেন তারা যেন করুণার পাত্র না হন। তিনি বলেন দেশ সবার, ,আপামর জনতার। ধর্মের ভিত্তিতে কারো পরিচয় হবে না। বাংলাদেশে জন্ম নেওয়া প্রত্যেক নাগরিকের পরিচয় তিনি বাংলাদেশী । সব ক্ষেত্রে সবার সমান অধিকার থাকবে । এক্ষেত্রে যেন কোন বিভেদ সৃষ্টি করা না হয়। গত ১৬ বছর আমরা বর্বর নির্যাতনের শিকার হয়েছি। যারা অন্যায় ভাবে নির্যাতন করেছে , আমাদের নেতাদের হত্যা করেছে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে । এক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

লগআউট নির্মাতা প্রতিষ্ঠানের স্টুডিও অফিসের আনুষ্ঠানিক যাত্রার শুভ উদ্বোধন

দল ধর্ম গোষ্ঠীর ভিত্তিতে আর জাতিকে বিভাজন করতে দেওয়া হবে না- গাজীপুরে ডা. শফিকুর

আপডেট টাইম : ১০:২০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪