ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজাপুরে দুই বাসায় চুরি, নার্সকে কুপিয়ে স্বর্ণালংকার লুট বিএনপি’র জন্ম না হলে, গণতন্ত্রের জন্ম হতো না -আলতাফ হোসেন চৌধুরী গণতন্ত্র ও উন্নয়নে বিএনপির ভূমিকা নিয়ে শক্তিশালী ডিসকোর্স তৈরির আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে বরগুনায় পুলিশ সদস্যের মৃত্যু আমতলীতে আদালত অবমাননার দায়ে এক আসামির ২ মাসের সশ্রম কারাদণ্ড ১ হাজার পিছ ইয়াবাসহ বরগুনায় ‘কবুতর ইব্রাহিম’ আটক বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান -পানিসম্পদ প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ প্রাণিসম্পদ অধিদপ্তরে আউট সোর্সিং এর কাজ শতভাগ আওয়ামী প্রতিষ্ঠানের দখলে! এনআরবিসি ব্যাংকে চিহ্নিত লুটেরা চক্রের অপতৎপরতা!

গাজীপুরের কাশিমপুরে জমি দখলের পায়তারা; আদালতে মামলা

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর কাশিমপুরে জাফর নগর চৌরাস্তায় সন্ত্রাসীদের জমি দখলের পায়তারায় আদালতে মামলা ও থানায় অভিযোগের খবর পাওয়া গেছে।
গাজীপুর সিটির কাশিমপুর এলাকার বিগবস গার্মেন্টস সংলগ্ন জাফর নগর চৌরাস্তার জাফর উল্লাহ’র মার্কেটের সামনে সন্ত্রাসীদের কর্মকাণ্ড করে জমি জবরদখলের পায়তারাকে কেন্দ্র করে জমির মালিক মোঃ জাফর উল্লাহ কাশিমপুর পানিশাইল গ্রামের বাছেদ সরকারের ছেলে মোঃ সাইফুল ইসলাম সরকারসহ ৭জনকে আসামী করে থানায় অভিযোগ ও আদালতে মামলা দায়ের করেন। মামলায় বাকি আসামীরা হলেন- কাশিমপুর থানার ভবানীপুর গ্রামের মোঃ আমজাদ মন্ডলের ছেলে মোঃ সুমন হোসেন মন্ডল, মোঃ অলি উল্লাহ মিয়া, মোঃ মোন্তাজ মিয়ার ছেলে মোঃ অবায়দুল্লাহ মিয়া ও মোঃ এমদাদুল হক, মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ ফারুক হোসেন, মোঃ মিজানুর মিজান, নজরুল ইসলামের স্ত্রী শেখ সাইলা বেগম, মোঃ লুৎফর রহমানসহ অজ্ঞাত আরো অনেকের নাম রয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, আসামিরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে জাফর উল্লাহ’র পরিবারের সাথে শত্রুতা করে আসছে। গত ১০ সেপ্টেম্বর সন্ধার সময় আসামীরা কাশিমপুর বিগবস গার্মেন্টস সংলগ্ন জাফর নগর চৌরাস্তায় জাফর উল্লাহ’ র মার্কেটের দোকানদার’দের কাছে জোর পূর্বক ভাড়া দাবি করে। দোকানদারা ভাড়া দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা তাদের সাথে উশৃঙ্খল আচরণ ও দোকানদারদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এসময় মার্কেটের ম্যানেজার মোঃ নসু মিয়া, দোকানদার জয়নাল ও আলী প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তাদের বে-ধরক মারধর করে জোর পূর্বক মার্কেটের ১৬টি দোকানের ভাড়া আদায় করে নিয়ে যায়।
পরবর্তীতে গত ২৫ সেপ্টেম্বর দুপুরে উল্লেখ্যিত সন্ত্রাসীরা পুনরায় ঘটনাস্থলে এসে জমির মালিক জাফর উল্লাহ’র পরিবারের লোকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় সন্ত্রাসীরা জাফর উল্লাহকে হাত পা বেধে হত্যা করে বস্তায় ভরে নদীতে ফেলে দিয়ে বাড়ী ঘর আগুনে পুড়ে ফেলার হুমকী ধামকি দেয়।
এবিষয়ে অভিযোগ কারী জাফর উল্লাহ বলেন, আমি সন্ত্রাসীদের কর্মকাণ্ডের অতিষ্ঠ হয়ে কাশিমপুর থানায় মামলা করতে যাই। কিন্তু কাশিমপুর থানার ওসি জাহিদ মামলা না নিয়ে আমাকে বিএনপি নেতা সাইফুল ইসলাম সরকারের সাথে কথা বলতে বলেন, সাইফুলের কথা ছাড়া ওসি মামলা গ্রহন করবেন না। আমি নিরুপায় হয়ে গাজীপুর আদালতে মামলা দায়ের করি।
বিষয়টি জানতে কাশিমপুর থানার ওসি জাহিদের মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পুর্ন মিথ্যা। তবে উনি আমার কাছে আসছিলেন, আমি বলেছি জমিনের কাগজপত্র আমি বুঝিনা এর বাহিরে উনার সাথে আমার কোন কথা হয়নি।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজাপুরে দুই বাসায় চুরি, নার্সকে কুপিয়ে স্বর্ণালংকার লুট

গাজীপুরের কাশিমপুরে জমি দখলের পায়তারা; আদালতে মামলা

আপডেট টাইম : ০৪:৪২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪